এসএসসির ফল পুনর্নিরীক্ষণ
ঢাকা বোর্ডে ফেল থেকে পাস ১০৪ শিক্ষার্থী, জিপিএ-৫ পেল ৩৬২
এসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণে ঢাকা শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছেন ১০৪ জন শিক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৩৬২ জন।
সোমবার (২৮ আগস্ট) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আবুল বাশারের সই করা বিজ্ঞপ্তিতে এ ফল প্রকাশ করা হয়। এতে ঢাকা বোর্ডের মোট ৩ হাজার ৮৫ জন পরীক্ষার্থীর ফলাফলে পরিবর্তন এসেছে। জানা গেছে, ঢাকা বোর্ডে এ বছর পরীক্ষার ফলাফলে সন্তুষ্ট হতে না পেরে উত্তরপত্র চ্যালেঞ্জ করে ৭৩ হাজার ৪৬ জন শিক্ষার্থী।
গত ২৮ জুলাই এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবার সারাদেশে এসএসসি ও সমমান পরীক্ষায় ৪ লাখ ৩১ হাজার ২৩ জন পরীক্ষার্থী ফেল করেছেন। আবার অনেক শিক্ষার্থী পাস করলেও কাঙ্ক্ষিত ফল পায়নি।
ফেল করা ও কাঙ্ক্ষিত ফল না পাওয়া শিক্ষার্থীরা উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করার সুযোগ পেয়েছিলেন। গত ২৯ জুলাই থেকে উত্তরপত্র পুনর্নিরীক্ষার আবেদন শুরু হয়।
এএএইচ/এমএএইচ/এমএস
সর্বশেষ - শিক্ষা
- ১ ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু বৃহস্পতিবার, নিয়মে কড়াকড়ি
- ২ এসএসসিতে বাড়তি নম্বর দিলে শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
- ৩ অটোপাস দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির ওপর হামলার অভিযোগ
- ৪ ঢাকায় মেন্টাল অ্যারিথমেটিক প্রতিযোগিতা, অংশ নিলো ৩৪০০ শিক্ষার্থী
- ৫ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাস ‘আপাতত’ বাড়ছে না