নতুন বইয়ে ভুলত্রুটি ই-মেইলে জানানোর অনুরোধ এনসিটিবির
বছরের প্রথম দিনে পৌনে চার কোটি শিক্ষার্থীর হাতে প্রায় ৩১ কোটি বই তুলে দিয়েছে সরকার। এ বই লেখা, ছাপা ও বিতরণের কাজ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।
শিক্ষার্থীদের হাতে দেওয়া বইয়ে কোনো ভুলত্রুটি থাকলে তা ই-মেইলে জানানোর অনুরোধ জানিয়েছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি কেউ চাইলে সশরীরেও এনসিটিবি কার্যালয়ে গিয়ে বইয়ের সংশোধনী দিতে পারবেন।
সোমবার (১ জানুয়ারি) রাতে এনসিটিবি চেয়ারম্যান অধ্যাপক মো. ফরহাদুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।
আরও পড়ুন: ভুল-ত্রুটি নিয়ে সজাগ পাঠ্যপুস্তক বোর্ড, কাগজের মান নিয়ে শঙ্কা
এতে বলা হয়, ১ জানুয়ারি সারাদেশে পাঠ্যপুস্তক উৎসব উদযাপন করা হয়েছে। প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা নতুন পাঠ্যপুস্তক হাতে পেয়েছে। এবার প্রথম, দ্বিতীয়, তৃতীয়, ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীরা নতুন শিক্ষাক্রমে এবং চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা ২০১২ সালের শিক্ষাক্রম অনুসারে পাঠ্যপুস্তক পেয়েছে।

আরও পড়ুন>> উচ্ছ্বসিত শিক্ষার্থীরা, উদ্বিগ্ন অভিভাবক
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট সবার প্রতি আমাদের অনুরোধ এসব পাঠ্যপুস্তকে কোনো ধরনের ভুল-ভ্রান্তি, ত্রুটি-বিচ্যুতি পরিলক্ষিত হলে কিংবা পাঠ্যপুস্তকের মানোন্নয়নে কোনো ধরনের পরামর্শ থাকলে নিচের ই-মেইল অথবা এনসিটিবি চেয়ারম্যানের কার্যালয়ের ঠিকানায় জানালে তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
নতুন বইয়ে ভুলত্রুটির সংশোধনী পাঠাতে হবে [email protected]এই ই-মেইলে। এছাড়া চেয়ারম্যানের কার্যালয়ের ঠিকানা পাঠ্যপুস্তক ভবন, ৬৯-৭০, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
এএএইচ/এমএএইচ/এএসএম
সর্বশেষ - শিক্ষা
- ১ ঢাকায় মেন্টাল অ্যারিথমেটিক প্রতিযোগিতা, অংশ নিলো ৩৪০০ শিক্ষার্থী
- ২ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাস ‘আপাতত’ বাড়ছে না
- ৩ অনলাইন-অফলাইনে ক্লাসের সিদ্ধান্তের বিষয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- ৪ অনলাইন ক্লাসের বিষয়ে সিদ্ধান্ত হতে পারে মন্ত্রিসভা বৈঠকে
- ৫ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক নুরুল ইসলামের যোগদান