‘শরীফ থেকে শরীফা’ গল্প পর্যালোচনায় ৫ সদস্যের কমিটি
নতুন শিক্ষাক্রমে সপ্তম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ে ‘মানুষে মানুষে সাদৃশ্য ও ভিন্নতা’ অধ্যায়ে শরীফ থেকে শরীফা হওয়ার গল্প পর্যালোচনায় পাঁচ সদস্যের উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়।
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রশীদকে এ কমিটির আহ্বায়ক করা হয়েছে।
কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর মুফতি মাওলানা কফিল উদ্দীন সরকার, এনসিটিবির শিক্ষাক্রম ইউনিটের সদস্য অধ্যাপক মো. মশিউজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুল হালিম এবং ঢাকা আলিয়া মাদরাসার অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আব্দুর রশিদ প্রমুখ।
আরও পড়ুন: পাঠ্যবইয়ে ‘শরীফার গল্প’ নিয়ে বিভ্রান্তি থাকলে সংশোধন হবে
বুধবার (২৪ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, পাঁচ সদস্যের উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ এ কমিটি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডকে (এনসিটিবি) গল্পটি পর্যালোচনায় সার্বিক সহায়তা করবে।
এএএইচ/জেডএইচ/জিকেএস
সর্বশেষ - শিক্ষা
- ১ ঢাকায় মেন্টাল অ্যারিথমেটিক প্রতিযোগিতা, অংশ নিলো ৩৪০০ শিক্ষার্থী
- ২ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাস ‘আপাতত’ বাড়ছে না
- ৩ অনলাইন-অফলাইনে ক্লাসের সিদ্ধান্তের বিষয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- ৪ অনলাইন ক্লাসের বিষয়ে সিদ্ধান্ত হতে পারে মন্ত্রিসভা বৈঠকে
- ৫ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক নুরুল ইসলামের যোগদান