মাউশির মহাপরিচালক হলেন এ বি এম রেজাউল করীম
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালকের দায়িত্ব পেয়েছেন কলেজ ও প্রশাসন বিভাগের পরিচালক অধ্যাপক এ বি এম রেজাউল করীম।
রোববার (২৫ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে তাকে দায়িত্ব দেওয়ার বিষয়টি জানানো হয়। এতে সই করেছেন উপ-সচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন।
এতে বলা হয়, মাউশির নতুন মহাপরিচালক নিয়োগ না হওয়া পর্যন্ত অধিদপ্তরের পরিচালক (কলেজ ও প্রশাসন) পদে কর্মরত এ বি এম রেজাউল করীমকে মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্বসহ আর্থিক ক্ষমতা (আয়ন-ব্যয়ন ক্ষমতা) নির্দেশক্রমে দেওয়া হলো।
এএএইচ/এমআইএইচএস/জেআইএম
সর্বশেষ - শিক্ষা
- ১ ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু বৃহস্পতিবার, নিয়মে কড়াকড়ি
- ২ এসএসসিতে বাড়তি নম্বর দিলে শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
- ৩ অটোপাস দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির ওপর হামলার অভিযোগ
- ৪ ঢাকায় মেন্টাল অ্যারিথমেটিক প্রতিযোগিতা, অংশ নিলো ৩৪০০ শিক্ষার্থী
- ৫ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাস ‘আপাতত’ বাড়ছে না