পাঠ্যবই শিক্ষার্থীর হাতে দেওয়ার আগে নোট-গাইড ছাপা বন্ধ
বিনামূল্যের পাঠ্যবই শিক্ষার্থীদের হাতে পৌঁছানোর আগে সব ধরনের সহায়ক বই বা নোট-গাইড ছাপা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। বুধবার (৪ ডিসেম্বর) এক নোটিশে এনসিটিবি এ নির্দেশনা দেয়।
নোটিশে বলা হয়, বর্তমানে বিভিন্ন শ্রেণির পাঠ্যবই মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের কাজ চলছে। এ কার্যক্রম নির্বিঘ্ন রাখা জাতীয় ও নৈতিক দায়িত্ব। তাই পাঠ্যবই সরবরাহের আগে পর্যন্ত সব ধরনের সহায়ক বই মুদ্রণ থেকে বিরত থাকতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হলো।
এনসিটিবি আরও জানিয়েছে, পাঠ্যবই ছাপার আগে এর পাণ্ডুলিপি কীভাবে নোট-গাইড ব্যবসায়ীদের হাতে পৌঁছালো, তা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এনসিটিবির সদস্য (শিক্ষাক্রম) অধ্যাপক রবিউল কবীর চৌধুরীর নেতৃত্বে গঠিত এ কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
তাছাড়া এনসিটিবির সফটকপি বা সিডি তৈরি ও সরবরাহ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট উইং শাখার কর্মকর্তা-কর্মচারীদের ভূমিকা যাচাই করতে বলা হয়েছে। জড়িত সব প্রতিষ্ঠান সরেজমিনে পরিদর্শন করে একটি বিস্তারিত প্রতিবেদন প্রস্তুতের নির্দেশও দেওয়া হয়েছে এনসিটিবির নোটিশে।
এএএইচ/এমআইএইচএস/জিকেএস
সর্বশেষ - শিক্ষা
- ১ ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু বৃহস্পতিবার, নিয়মে কড়াকড়ি
- ২ এসএসসিতে বাড়তি নম্বর দিলে শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
- ৩ অটোপাস দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির ওপর হামলার অভিযোগ
- ৪ ঢাকায় মেন্টাল অ্যারিথমেটিক প্রতিযোগিতা, অংশ নিলো ৩৪০০ শিক্ষার্থী
- ৫ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাস ‘আপাতত’ বাড়ছে না