ভিডিও ENG
  1. Home/
  2. শিক্ষা

মাস্টার্স শেষ পর্বে পুনঃভর্তি আবেদন শুরু বুধবার

প্রকাশিত: ১২:২১ পিএম, ১৭ মে ২০১৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে মাস্টার্স শেষ পর্ব (নিয়মিত) ভর্তি কার্যক্রমে যে সকল শিক্ষার্থী ইতিপূর্বে প্রাথমিক আবেদন করতে পারেনি তারা অনলাইনে প্রাথমিক আবেদন করতে পারবে। আর এ আবেদন বুধবার বিকেল ৪টা থেকে শুরু হয়ে ২২ মে রাত ১২টা পর্যন্ত চলবে এ পুনঃভর্তি।  

এদিকে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৪ মে ও ২৮ মে তারিখে অনুষ্ঠিত ২০১৫ সালের (২০১৩-২০১৪ শিক্ষাবর্ষ) দ্বিতীয় বর্ষ অনার্স পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। স্থগিতকৃত এ পরীক্ষা যথাক্রমে আগামী ২৬ মে ও ৩ জুন দুপুর ২টায় অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সকল পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর এসব তথ্য জানিয়েছে।

এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে ওয়েবসাইট (www.nu.edu.bd/admissions) এবং (admissions.nu.edu.bd) থেকে পাওয়া যাবে।

আমিনুল ইসলাম/এআরএ/এমএস