ভিডিও ENG
  1. Home/
  2. একুশে বইমেলা

বইমেলায় ‘এসইও’ বিষয়ে তাজবীর সজীবের বই

ফিচার ডেস্ক | প্রকাশিত: ০৫:০০ পিএম, ০৪ মার্চ ২০২৬

অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে তাজবীর সজীবের বই ‌‘সিক্রেট সাকসেস অব সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন’। বইটি প্রকাশ করেছে বাবুই প্রকাশনী। বইটি মেলায় প্রকাশনীর ৬৩১-৬৩২ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে।

প্রকাশক জানান, তাজবীর সজীবের বইটি শুধু একটি তথ্যবহুল গ্রন্থ নয় বরং একটি পূর্ণাঙ্গ গাইডলাইন হিসেবে তৈরি করা হয়েছে। বইটিতে এসইও-এর প্রাথমিক ধারণা থেকে শুরু করে উন্নত পর্যায়ের কৌশল পর্যন্ত ধারাবাহিকভাবে আলোচনা করা হয়েছে। যা নতুন শিক্ষার্থী থেকে শুরু করে অভিজ্ঞ পেশাজীবী—সবার জন্যই সমানভাবে উপযোগী।

বইটির অন্যতম বৈশিষ্ট্য হলো, এটি টেকনিক্যাল বিষয়গুলোকে সহজভাবে উপস্থাপন করেছে। অনেক সময় এসইও বিষয়টি নতুনদের কাছে জটিল মনে হলেও এই বইয়ের মাধ্যমে ধাপে ধাপে বিষয়গুলো বোঝানো হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতের এসইও ট্রেন্ড, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব এবং ডিজিটাল মার্কেটিংয়ের পরিবর্তনশীল ধারা সম্পর্কেও আলোকপাত করা হয়েছে।

তাজবীর সজীব একাধারে সংগঠক, উদ্যোক্তা, লেখক, গণমাধ্যম ব্যক্তিত্ব, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং ডিজিটাল মার্কেটিং বিশেষজ্ঞ। ক্যারিয়ারে তিনি ৯টি জাতীয় পুরস্কার এবং ইউনিসেফ থেকে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন।

শিক্ষাজীবনে কুষ্টিয়া জিলা স্কুল ও নটর ডেম কলেজ থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েটসহ দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে অধ্যয়ন করেছেন। বর্তমানে তিনি সোনারগাঁও ইউনিভার্সিটিতে একটি বিভাগের প্রধান হিসেবে কর্মরত। এরই মধ্যে তার ১৫টি বই প্রকাশিত হয়েছে।

এসইউ

আরও পড়ুন