ভিডিও ENG
  1. Home/
  2. একুশে বইমেলা

বইমেলায় পাওয়া যাচ্ছে ‘ছোটদের ফার্স্ট এইড’

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:৪৬ পিএম, ১৫ মার্চ ২০২৬

অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে ডা. হুমায়ুন কবীর হিমুর প্রথম বই ‘ছোটদের ফার্স্ট এইড’। বইটির প্রকাশক ঐতিহ্য প্রকাশনীর ছোটদের শাখা কাকাতুয়া। প্রচ্ছদ করেছেন সেলিম হোসেন সাজু।

প্রকাশক জানান, বইটি শিশুদের উপযোগী করে লেখা হয়েছে। সহজপাঠ্য বলে সহজেই শিশুরা জটিল চিকিৎসা পদ্ধতি শিখে ফেলতে পারবে। শিশুদের জরুরি চিকিৎসা ব্যবস্থা শেখালে তারা জরুরি চিকিৎসার কুসংস্কারগুলো ভাঙতে পারবে। বিজ্ঞানসম্মত জরুরি চিকিৎসা পদ্ধতিগুলো জানা থাকলে শিশুরাই চিকিৎসক হিসেবে অনেকের প্রাণ রক্ষা করতে পারবে।

লেখক ডা. হুমায়ুন কবীর হিমু বলেন, ‘বইটি সবার ঘরে রাখা উচিত। কিংবা থাকা উচিত প্রত্যেকের ব্যাকপ্যাকে। ১১টি অধ্যায়ে বইটিতে তুলে ধরেছি ফার্স্ট এইড চিকিৎসার এ টু জেড।’

বইটিতে প্রায় ৫০টির মতো জরুরি চিকিৎসা পদ্ধতি সম্বন্ধে আলোচনা করা হয়েছে। বইটির মুদ্রিত মূল্য ২৫০ টাকা। পাওয়া যাচ্ছে ১১০-১১১ নম্বর স্টলে।

এসইউ

আরও পড়ুন