একটি অ্যাকশন দৃশ্যেই ৩ হাজার শিল্পী, কী আছে গল্পে
দর্শক আকৃষ্ট করতে সিনেমার প্রযোজক, পরিচালক ও শিল্পীদের চেষ্টার অন্ত নেই। নতুন প্রজন্মের দর্শক অ্যাকশন পছন্দ করে। তাদের সেই চাহিদার কথা মাথায় রেখে দক্ষিণ ভারতের সিনেমায় দেখা যায় মারপিটের ছড়াছড়ি। সিনেমার বেশিরভাগ বাজেট ব্যয় হয় অ্যাকশনের জন্য।
তেমনই এক সিনেমা হতে যাচ্ছে ‘এসএসএমবি২৯’। ‘বাহুবলী’ ছবির নির্মাতা এস.এস. রাজামৌলি এটি তৈরি করছেন। এতে প্রধান ভূমিকায় অভিনয় করবেন জনপ্রিয় অভিনেতা মহেশ বাবু। তার সঙ্গে থাকবেন প্রিয়াঙ্কা চোপড়া, পৃথ্বীরাজ সুকুমারণ মতো সুপারস্টারেরা।
বিশাল বাজেটে অনেক বড় পরিসরে নির্মিত হবে ছবিটি। এর প্রতিটি দৃশ্যের জন্য আলাদা বাজেট করা হয়েছে। বিশেষ করে অ্যাকশনের দৃশ্যের জন্য থাকছে অভাবনীয় আয়োজন। সম্প্রতি এক রিপোর্টে জানা গেছে, এই ছবিতে এমন একটি অ্যাকশন দৃশ্য থাকবে যেখানে প্রায় ৩ হাজার শিল্পী অংশগ্রহণ করবেন!
এই অ্যাকশন দৃশ্যটি নৌকায় ধারণ করা হবে। এতে থাকবে আগুন ও পানি মিলিয়ে বিশাল এক বিশৃঙ্খল পরিস্থিতি। ভারতীয় গণমাধ্যম বলছে, দৃশ্যটি হবে সিনেম্যাটিক ব্লকবাস্টার লেভেলের।
এই দৃশ্যে মহেশ বাবুর সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়া, পৃথ্বীরাজ সুকুমারণকেও দেখা যাবে। তিন তারকা এই দৃশ্যের জন্য চলতি মাসের শেষে ফিজিক্যাল ট্রেনিং ও প্রস্তুতি শুরু করবেন বলে জানা গেছে।
এই বিশাল অ্যাকশন দৃশ্যটির শুটিং হবে হায়দরাবাদে। মে অথবা জুন মাসে চলবে দৃশ্যায়ন।
সিনেমাটি মুক্তি পেতে পারে ২০২৭ সালে।
এলআইএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - বিনোদন
- ১ 'চক্র ২’ দিয়ে বাজিমাত, নতুন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত তৌসিফ
- ২ চার শিল্পীর কণ্ঠে বৈশাখের নতুন গান ‘মনে লয় আবার সেই দিনে ফিরিতাম’
- ৩ বিচ্ছেদের গুঞ্জনে তোলপাড়, মুখ খুলছেন না রণবীর-দীপিকা
- ৪ ‘মুজিব’ সিনেমার পারিশ্রমিক ও প্লট গুঞ্জন নিয়ে ব্যাখ্যা দিলেন শুভ
- ৫ কিংবদন্তিতুল্য সংগীতশিল্পী আশা ভোঁসলের শেষকৃত্য সম্পন্ন