রণবীরের বউ হিসেবে যাকে চেয়েছিলেন তার দাদা
দাদু শাম্মী কাপুরের সঙ্গে দারুণ জমজমাট ছিল রণবীর কাপুরের সঙ্গে। ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত ‘রকস্টার’ সিনেমায় রণবীরের সঙ্গে অভিনয়ও করেছিলেন শাম্মী কাপুর। তার মৃত্যুর পর ছবিটি মুক্তি পায়। নিজের চোখে দাদা-নাতির একসঙ্গে অভিনয়টা দেখে যেতে পারেননি তবে।
এবার প্রকাশ হলো দাদা-নাতির নতুন গল্প। শাম্মী কাপুর একসময় চেয়েছিলেন রণবীর কাপুরের সঙ্গে বলিউডের বিখ্যাত অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের বিয়ে হোক। তখন দীপিকার সঙ্গে রণবীরের সম্পর্কটাও বেশ ভালো।
সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে শাম্মী কাপুরের পুরনো সাক্ষাৎকার। সেখানে তাকে রণবীরের বিয়ে নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে তিনি, ‘ও (দীপিকা) কিছুদিন সিঙ্গেল থাকবে, তারপর আমি ওকে বলবো রণবীরকে বিয়ে করতে। ওরা দারুণ একটা জুটি হবে। ও লম্বা, রণবীরও লম্বা। ও সুন্দরী, রণবীরও সুদর্শন।’
তখনই অনুমান করা হয়েছিল যে রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোন সেই সময় প্রেমের সম্পর্কে ছিলেন। যদিও পরবর্তীতে দুজনেই আলাদা হয়ে যান এবং রণবীর পরে আলিয়া ভাটের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। আর দীপিকা বেছে নিয়েছেন রণভীর সিংকে।
এলআইএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - বিনোদন
- ১ জাহের আলভীর পরকীয়ার বলি হলেন ইকরা, শাস্তির দাবিতে এফডিসিতে মানববন্ধন
- ২ বঙ্গবন্ধুর আমলের সেই সিনেমা হল চালু হচ্ছে, চলবে শাকিব খানের ‘প্রিন্স’
- ৩ বোকা প্রেমিক জোভানের ‘গুডলাক’ প্রেমিকা নীহা
- ৪ সিনেমা প্রতি নেন ৩০ কোটি, ৩৬ বছর বয়সে কত সম্পদের মালিক টাইগার শ্রফ
- ৫ গুরুতর অসুস্থ ফজলুর রহমান বাবু হাসপাতালে ভর্তি, যা জানা গেল