জাহের আলভীর পরকীয়ার বলি হলেন ইকরা, শাস্তির দাবিতে এফডিসিতে মানববন্ধন
জহের আলভীর পরকীয়ার বলি হলেন ইকরা
অভিনেতা জাহের আলভীর সঙ্গে দাম্পত্য কলহের জেরে আত্মহত্যা করেছেন তার স্ত্রী আফরা ইভনাথ খান ইকরা। স্বামীর পরকীয়ার করুণ পরিণতির শিকার হলেন এক সন্তানের মা ইকরা। তার অকাল মৃত্যুর খবর সারা দেশকে আলোড়িত করেছে।
অভিনেত্রী ইফফাত আর তিথির সঙ্গে জাহের আলভী পরকীয়া চলছে। সেটা জানতে পেরেই শুরু হয় আলভী-ইকরার দাম্পত্য কলহ। এরপরও নিজেকে শোধরে না নিয়ে ইকরার উপর মানসিক অত্যাচার করে গেছেন আলভী। সেই অত্যাচার সইতে না পেরেই আত্ম হননের পথ বেছে নেন ইকরা। তার পরিবারের এমন অভিযোগের প্রেক্ষিতে মিডিয়া পাড়ায় চাঞ্চল্য তৈরি হয়েছে।
এ ঘটনায় ইকরাকে আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে আলভী-তিথিদের বিচার দাবিতে মানববন্ধনের আয়োজন করা হয়েছে। আগামী (৪ মার্চ) বুধবার দুপুর ১২টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (এফডিসি) গেটের সামনে মানববন্ধটি হবে বলে নিশ্চিত করেছেন মডেল বারিশা হক।
তিনি তার ফেসবুক পেজে মানববন্ধনের ঘোষণা দিয়ে লেখেন, ‘আগামী ৪-ই মার্চ দুপুর ১২টায় এফডিসির গেটে মানববন্ধন। সবার জন্য উন্মুক্ত। We Want Justice For IKRA।’
এর আগে তিনি আরেক পোস্টে লেখেন, ‘ইকরা আপুর জন্য বিচার চাই, মানববন্ধন করতে চাই। মিডিয়া কর্মীরা যাদের সাহস আছে সামনে আসুন প্লিজ, অন্যায়কে সাপোর্ট করবেন না প্লিজ।’
ইকরার মৃত্যুর পর এ ঘটনায় জাহের আলভী ও তার মা নাসরিন সুলতানা শিউলির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত রোববার ঢাকার পল্লবী থানায় মামলাটি করেন ইকরার বাবা কবির হায়াত খান। বিষয়টি নিশ্চিত করেছেন ইকরার বড় মামা শেখ তানভীর আহমেদ। মামলার এজাহারে নির্যাতন, মানসিক চাপ ও বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ উল্লেখ করা হয়েছে।
জানা যায়, ২০১৩ সালে প্রেমের সম্পর্কের মাধ্যমে জাহের আলভীর সঙ্গে ইকরার বিয়ে হয়। তাদের পাঁচ বছরের একটি পুত্রসন্তান রয়েছে। অভিযোগ করা হয়েছে, বিয়ের পর থেকেই জাহের আলভী তার মা নাসরিন সুলতানার প্ররোচনায় ইকরাকে মানসিকভাবে নির্যাতন করতেন। প্রায় দুই বছর আগে স্বামীর অন্য এক নারীর সঙ্গে সম্পর্কের বিষয়টি জানতে পারার পর দাম্পত্য কলহ আরও বেড়ে যায়।
মামলায় উল্লেখ করা হয়েছে, অভিযুক্তরা ইকরাকে অপমান করতেন এবং জীবন থেকে সরে যাওয়ার জন্য চাপ দিতেন। সামাজিকমাধ্যমেও উসকানিমূলক পোস্ট দেওয়া হতো বলে অভিযোগ রয়েছে। ঘটনার আগের দিন, ২৭ ফেব্রুয়ারি, এক নারীর সঙ্গে ছবি পোস্ট করায় ইকরার মানসিক কষ্ট আরও বাড়ে বলে দাবি পরিবারের।
ঘটনার দিন ২৮ ফেব্রুয়ারি দুপুরে মিরপুর ডিওএইচএসের বাসায় নিজের কক্ষে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে পরিবারকে জানানো হয়। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের ব্যবস্থা নেয়।
ইকরার স্বজনরা বলছেন, দীর্ঘদিনের মানসিক নির্যাতন ও অপমানের কারণেই তিনি এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানিয়েছেন তারা।
এমআই/এলআইএ
সর্বশেষ - বিনোদন
- ১ পরকীয়ার গুঞ্জনে ক্ষেপেছেন তৃষ্ণা, অভিনেতার স্ত্রীকে মামলার হুমকি
- ২ জাহের আলভীর পরকীয়ার বলি হলেন ইকরা, শাস্তির দাবিতে এফডিসিতে মানববন্ধন
- ৩ বঙ্গবন্ধুর আমলের সেই সিনেমা হল চালু হচ্ছে, চলবে শাকিব খানের ‘প্রিন্স’
- ৪ বোকা প্রেমিক জোভানের ‘গুডলাক’ প্রেমিকা নীহা
- ৫ সিনেমা প্রতি নেন ৩০ কোটি, ৩৬ বছর বয়সে কত সম্পদের মালিক টাইগার শ্রফ