ভিডিও ENG
  1. Home/
  2. বিনোদন

রহস্য সৃষ্টি করে নীরব অমিতাভ, ব্যাখ্যা নেই পোস্টের

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ০৬:১৯ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

 

সামাজিক যোগাযোগমাধ্যমে বরাবরই সক্রিয় বলিউডের কিংবদন্তিতুল্য অভিনেতা অমিতাভ বচ্চন। বিশেষ করে এক্স-এ নিয়মিতই নিজের অনুভূতি, কাজের আপডেট কিংবা ব্যক্তিগত ভাবনা ভাগ করে নেন তিনি। তবে সম্প্রতি তার একটি সংক্ষিপ্ত পোস্ট ঘিরে তৈরি হয়েছে জোর জল্পনা।

বুধবার গভীর রাতে আচমকাই নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন- “চুপ”। আর সেই একটিমাত্র শব্দই ভক্তদের মনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। কেন এমন লিখলেন অমিতাভ? কোনো ব্যক্তিগত সমস্যার ইঙ্গিত, নাকি নিছকই মুহূর্তের আবেগ-তা স্পষ্ট নয়।

শাহেনশাহর অনুরাগীর সংখ্যা অগণিত। ফলে তার এমন ইঙ্গিতপূর্ণ বার্তা দেখে উদ্বিগ্ন হয়ে পড়েছেন অনেকেই। কেউ মন্তব্য করেছেন, “স্যর, আপনি আপনার মনের কথা বলুন, আমরা চুপ থাকব।” আবার কেউ জানতে চেয়েছেন, “সব ঠিক আছে তো? হঠাৎ এমন পোস্ট কেন?” কেউ আবার অনুরোধ করেছেন, “শুধু ‘চুপ’ লিখে নীরব থাকবেন না, কিছু বলুন।”

তবে পোস্টটির পর আর কোনও ব্যাখ্যা দেননি অভিনেতা। ফলে রহস্য আরও ঘনীভূত হয়েছে।

উল্লেখ্য, এর আগেও একাধিকবার এমন ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছেন তিনি। একবার লিখেছিলেন, “শান্ত হও।” সেই সময় বচ্চন পরিবারের অন্দরমহল নিয়ে বিভিন্ন আলোচনা চলছিল। তার সেই বার্তাও ভক্তদের ভাবিয়ে তুলেছিল।

আরও পড়ুন:
যে কারণে মামলা খেলেন নায়ক সোহম 
হৃত্বিকের সেই নায়িকার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, পাল্টা মামলার হুমকি 

এবারও অনেকেই দুইয়ে দুইয়ে চার মেলানোর চেষ্টা করছেন। তবে কি পরিবারের ভেতরে নতুন কোনও অশান্তি? নাকি সম্পূর্ণ ভিন্ন কোনো কারণ? ব্যাখ্যা না মিললেও, অমিতাভের এক শব্দেই আপাতত সরগরম নেট দুনিয়া।

এমএমএফ

আরও পড়ুন