ভিডিও ENG
  1. Home/
  2. বিনোদন

বাবার স্বাস্থ্য তথ্য ফাঁসে ক্ষুব্ধ সালমান

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ০১:৪৬ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৬

 

প্রবীণ চিত্রনাট্যকার সেলিম খানের শারীরিক অবস্থার খুঁটিনাটি প্রকাশ্যে আসায় ক্ষোভ প্রকাশ করেছেন তার ছেলে বলিউড তারকা সালমান খান। পরিবারসূত্রে জানা গেছে, হাসপাতাল কর্তৃপক্ষের ওপর ভীষণই বিরক্ত খান পরিবার।

দিন দুই আগেই জানানো হয়, সেলিম খানের মস্তিষ্কে কোনো অস্ত্রোপচার হয়নি। তবে ডিএসএ (ডিজিটাল সাবট্র্যাকশন অ্যাঞ্জিওগ্রাফি) প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এরপরই চিকিৎসকদের পক্ষ তেকে নিয়মিত ‘হেলথ বুলেটিন’ প্রকাশ্যে আসতে থাকে। আর সেখানেই আপত্তি তুলেছেন সালমান ও তার পরিবার।

খান পরিবারের বক্তব্য, সেলিম খান সবার প্রিয় মানুষ। স্বাভাবিকভাবেই তার অসুস্থতার খবর শুনে ভক্ত থেকে সাধারণ মানুষ উদ্বিগ্ন। সেই ভালবাসার জন্য পরিবার কৃতজ্ঞ। তবে স্বাস্থ্যসংক্রান্ত তথ্য একান্তই ব্যক্তিগত বিষয়-এটি জানার অধিকার কেবল অসুস্থ ব্যক্তি ও তার পরিবারের।

সালমানের অভিযোগ, এই গোপনীয়তা তার অসুস্থ বাবার ক্ষেত্রে রক্ষা করা হয়নি। গত দুদিন ধরে চিকিৎসকদের একটি দল নিজ দায়িত্বে সেলিম খানের স্বাস্থ্য বুলেটিন প্রকাশ্যে এনেছেন। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে স্পষ্টভাবে নিষেধ করেছে খান পরিবার বলেও জানা গেছে।

এক সংবাদমাধ্যম সূত্রের দাবি, সালমান চান না সেলিমের অসুস্থতা বা চিকিৎসা সংক্রান্ত বিস্তারিত তথ্য বাইরের লোক জানুক। পরিবার প্রয়োজন মনে করলে নিজেরাই জানাবেন। ফলে আগামী দিনে হাসপাতালের পক্ষ থেকে সেলিম খানকে নিয়ে আর কোননো স্বাস্থ্য আপডেট দেওয়া হবে না বলেই ইঙ্গিত দেওয়া হয়েছে।

গত মঙ্গলবার সকালে মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে হাসপাতালে ভর্তি করা হয় সেলিম খানকে। বুধবার চিকিৎসক ডা. জলিল পার্কার ও তার দল জানান, আপাতত ভেন্টিলেশনে রাখা হয়েছে তাকে। চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি। শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলে তাকে আইসিইউতে স্থানান্তরিত করা হবে।

আরও পড়ুন:
রমজান উদযাপনে বলিউড, হিনা-সানা-মুনাওয়ারের বিশেষ মুহূর্ত 
যার কারণে আজ তিনি বলিউডের বাদশা, জানালেন শাহরুখ খান 

এদিকে বৃহস্পতিবার সেলিম খানকে দেখতে হাসপাতালে যান সালমানের আগামী সিনেমা ‘ব্যাটল অফ গলওয়ান’র নায়িকা চিত্রাঙ্গদা সিংহ। পরে সাংবাদিকদের তিনি জানান, প্রবীণ চিত্রনাট্যকার এখন ভালো আছেন এবং চিকিৎসায় ইতিবাচক সাড়া দিচ্ছেন।

এমএমএফ

আরও পড়ুন