সত্যজিৎ রায়ের চরিত্রে শাহরুখ খান!
বাংলা সিনেমা জগতের এক উজ্জ্বল নক্ষত্রের নাম সত্যজিৎ রায়। যার লেখনি থেকে শুরু করে রুপালি পর্দার ছবি পরিচালনা- সবখানেই ছিলো সৃষ্টিশীলতা আর আভিজাত্যের ছাপ।
শিশু সাহিত্যিক সুকুমার রায়ের যোগ্য সন্তান হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন সত্যজিৎ রায়।
তার বায়োগ্রাফি নির্মাণ হতে যাচ্ছে। ছবিটি নির্মাণ করছেন করণ জোহর। আর এতে সত্যজিতের চরিত্রে হাজির হবেন বলিউড বাদশা শাহরুখ খান। এমন খবরই গেল সোমবার থেকে উড়ে বেড়াচ্ছে বলিউডজুড়ে।
সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখা গেল একটি পোস্টার শেয়ার করে বেড়াচ্ছেন সবাই। পোস্টারে ক্যামেরায় ভর দিয়ে দাঁড়িয়ে আছেন শাহরুখ। সেখানে লেখা, ‘সত্যজিতের ভূমিকায় শাহরুখ খান’।
পোস্টারে ছবির নাম দেয়া ‘দ্য ওয়ার্ল্ড অব রায়’। তবে অবশেষে জানা গেলো এটি ছিলো একটি অনলাইন নির্ভর সিনেমা শপের প্রচারণারই কৌশল। আপাতত করণ জোহর পরিচালিত এমন কোন ছবিতে কাজ করছেন না শাহরুখ খান।
আসল খবরে ভক্তরা বেশ হতাশ হয়েছেন। তাদের মতে খবরটা সত্যি হলেও মন্দ ছিলো না। সত্যজিতের মতো একজন কিংবদন্তীর চরিত্রে শাহরুখ খানকে দেখতে পারাটা তাদের জন্য সৌভাগ্যের ছিলো।
আরএএইচ/এলএ/এমকেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - বিনোদন
- ১ 'চক্র ২’ দিয়ে বাজিমাত, নতুন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত তৌসিফ
- ২ চার শিল্পীর কণ্ঠে বৈশাখের নতুন গান ‘মনে লয় আবার সেই দিনে ফিরিতাম’
- ৩ বিচ্ছেদের গুঞ্জনে তোলপাড়, মুখ খুলছেন না রণবীর-দীপিকা
- ৪ ‘মুজিব’ সিনেমার পারিশ্রমিক ও প্লট গুঞ্জন নিয়ে ব্যাখ্যা দিলেন শুভ
- ৫ কিংবদন্তিতুল্য সংগীতশিল্পী আশা ভোঁসলের শেষকৃত্য সম্পন্ন