ট্যাটু এঁকে সবাইকে পেট দেখাচ্ছেন নায়িকা!
বলিউডের গ্ল্যামার গার্ল হিসেবে নিজের আলাদা অবস্থান তৈরি করেছন জ্যাকলিন ফার্নান্দেজ। ক্যারিয়ারে ইমরান হাশমির সাথে ‘মার্ডার টু’ ও সুপারস্টার সালমান খানের সাথে ‘কিক’ ছবিতে অভিনয় করে বেশ সাড়া ফেলেছিলেন এই ভারতীয় বংশোদ্ভুত লংকান সুন্দরী।
শুধু অভিনয় দিয়ে নয়, বিভিন্ন বিতর্কিত কাজ দিয়ে সবসময় আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার এমনই এক ভিডিও দিয়ে আলোচনায় এই নায়িকা। যেখানে নিজেই
খোলা পেট দেখিয়ে বেড়াচ্ছেন সবাইকে।
কিন্তু কেন? রহস্য কিছুই নয়। জীবনের প্রথম শরীরে ট্যাটু এঁকেছেন জ্যাকলিন। আর এই ট্যাটু এঁকেছেন নিজের পেটে। সেই ট্যাটু সবাইকে দেখাচ্ছেন জ্যাকলিন ফার্নান্দেজ।
একটি ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করে নায়িকা লিখেছেন, ‘প্রথমবার ট্যাটু’ ৷ ভিডিওতে দেখা যাচ্ছে পেটে আঁকা ট্যাটু দেখাচ্ছিলেন তিনি ৷
‘আলাদীন’ নামের একটি সিনেমায় অভিনয় করে বলিউডে যাত্রা শুরু করেছিলেন জ্যাকলিন ৷ পরে সালমান খানের সঙ্গে ‘কিক’ সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা পান। সামনে সুশান্ত সিং রাজপুতের সঙ্গে ‘ড্রাইভ’ ছবিতে দেখা যাবে তাকে।
এমএবি/এলএ/এমকেএইচ
সর্বশেষ - বিনোদন
- ১ শয্যাশায়ী কিরণ রাও, কোন রোগে আক্রান্ত আমিরের সাবেক স্ত্রী?
- ২ শিক্ষার্থীদের পড়াশোনার টিপস ইরফানের, পোস্টে নতুন শিক্ষামন্ত্রীর ছবি
- ৩ শাহরুখ, অক্ষয়দের প্রতিযোগী মনে করেন না জন আব্রাহাম
- ৪ মুসলিম হিসেবে ছেলে ট্যাটু করতে পারবে? জানতে চাইলেন অপু বিশ্বাস
- ৫ ৬০ কোটির ওটিটি প্রস্তাব ফেরালেন বিজয়-রাশমিকা, বিয়েতে কড়া গোপনীয়তা