দীপিকার ছবি দেখে মরতে চাইলেন স্বামী রণভীর!
দীর্ঘ দিন প্রেম, তারপর বিয়ে। এখন চুটিয়ে সংসার করছেন রণভীর সিং ও দীপিকা পাড়ুকোন। বিয়ের পর স্বামীকে নিয়ে নিয়মিতই মিডিয়াতে কথা বলতে দেখা যায় দীপিকাকে। নিজের স্বামীকে নাম্বার ওয়ান বলেও মন্তব্য করেছেন তিনি।
কিন্তু সম্প্রতি দীপিকার একটি ইনস্টাগ্রাম পোস্ট দেখে চমকে গেছেন রণভীর। নিজের নতুন হেয়ার স্টাইলের ছবি শেয়ার করেছেন দীপিকা পাডুকন। যা দেখে তার স্বামী রণভীর সিং চিৎকার শুরু করে দিয়েছেন।
বিষয়টি খুলে বলা যাক। সম্প্রতি নিজের নতুন লুক ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেন দীপিকা। যা দেখে রণবীর সিং বলেন, ‘মেরে ফেলো আমায়’ (মার দো মুঝো)। স্ত্রীর নতুন লুক প্রেমে পাগল করে ছেড়েছে নায়ককে। মেরে ফেলো আমায় বলে সেই অনুভূতিই প্রকাশ করেছেন রণভীর।
রণভীর সিংয়ের পাশাপাশি আলিয়া ভাট, আয়ুষ্মান খুরানাও দীপিকার নতুন লুকে মুগ্ধতা প্রকাশ করেছেন। বর্তমানে ‘৮৩’ নামের একটি সিনেমা নিয়ে ব্যস্ত রণভীর-দীপিকা। মূলত কপিল দেবের বায়োপিক এটি।
রণভীর সিংকে আরও দেখা যাবে ‘জয়েশ ভাই জোরদার’ ও ‘তখত’ সিনেমায়। অন্যদিকে ৮৩ ছবিটির পাশাপাশি দীপিকা ‘ছপক’ সিনেমার শুটিংকরেছেন। এই সিনেমায় দীপিকার সঙ্গে অভিনয় করছেন বিক্রান্ত মেসি। দীপিকার হাতে আরও আছে ‘মহাভারত’।
এমএবি/এমকেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - বিনোদন
- ১ 'চক্র ২’ দিয়ে বাজিমাত, নতুন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত তৌসিফ
- ২ চার শিল্পীর কণ্ঠে বৈশাখের নতুন গান ‘মনে লয় আবার সেই দিনে ফিরিতাম’
- ৩ বিচ্ছেদের গুঞ্জনে তোলপাড়, মুখ খুলছেন না রণবীর-দীপিকা
- ৪ ‘মুজিব’ সিনেমার পারিশ্রমিক ও প্লট গুঞ্জন নিয়ে ব্যাখ্যা দিলেন শুভ
- ৫ কিংবদন্তিতুল্য সংগীতশিল্পী আশা ভোঁসলের শেষকৃত্য সম্পন্ন