নেহরু পরিবারকে কটাক্ষ করায় অভিনেত্রী গ্রেফতার
ভারতে বাক স্বাধীনতা নেই অভিযোগ করেছিলেন। একটি ভিডিও পোস্ট করেছিলেন দেশটির গ্রেট লিডার নেহরু পরিবারের সদস্যকে নিয়ে। সেখানে বেশ কিছু বিতর্কিত তথ্য থাকায় সমালোচনার শিকার হন তিনি।
এরপর সমালোচনার জবাবে তিনি লেখেন, ‘মোতিলাল নেহরুকে নিয়ে একটি ভিডিয়ো পোস্ট করেছিলাম। তাতে ব্যবহৃত তথ্য গুগল থেকেই নেওয়া। বাক-স্বাধীনতা এখানে রসিকতায় পরিণত হয়েছে।’
নেহরু পরিবারের বিরুদ্ধে আপত্তিকর এসব মন্তব্য করার অভিযোগে আটক করা হয়েছে বলিউডের অভিনেত্রী পায়েল রোহতগিকে। তাকে আটক করা হয়েছে রাজস্থান পুলিশ জানালেও পায়েলের দাবি, তাকে গ্রেফতার করা হয়েছে।
গত অক্টোবর এ অভিনেত্রী নেহরু পরিবারের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ। তাকে আটক করার কথা নিশ্চিত করে বুন্দির সুপার মমতা গুপ্তা জানিয়েছেন, ‘আহমেদাবাদ থেকে পায়েলকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকালের মধ্যে তাকে বুন্দি নিয়ে আসা হবে।
মোতিলাল মেহরুর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। অক্টোবরে সেই অভিযোগের ভিত্তিতেই মামলা হয়েছে।’
মোতিলাল নেহরুর পাশাপাশি জওহরলাল নেহরু, তার স্ত্রী কমলা নেহরু, ফিরোজ গান্ধী ও ইন্দিরা গান্ধীকে নিয়েও পায়েল বিতর্কিত মন্তব্য করেছেন বলে অভিযোগ।
এলএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - বিনোদন
- ১ শয্যাশায়ী কিরণ রাও, কোন রোগে আক্রান্ত আমিরের সাবেক স্ত্রী?
- ২ শিক্ষার্থীদের পড়াশোনার টিপস ইরফানের, পোস্টে নতুন শিক্ষামন্ত্রীর ছবি
- ৩ শাহরুখ, অক্ষয়দের প্রতিযোগী মনে করেন না জন আব্রাহাম
- ৪ মুসলিম হিসেবে ছেলে ট্যাটু করতে পারবে? জানতে চাইলেন অপু বিশ্বাস
- ৫ ৬০ কোটির ওটিটি প্রস্তাব ফেরালেন বিজয়-রাশমিকা, বিয়েতে কড়া গোপনীয়তা