রাজনীতিতে আসছেন নায়িকা বর্ষা, জানালেন অনন্ত জলিল
আফিয়া নুসরাত বর্ষা ও অনন্ত জলিল
ব্যবসায়ী ও ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়ক-প্রযোজক অনন্ত জলিল এবার জানালেন এক নতুন খবর চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষার রাজনীতিতে আসার সম্ভাবনা নিয়ে। এতদিন স্বামীর প্রযোজনায় নির্মিত সিনেমাতেই অভিনয়ের মধ্যে সীমাবদ্ধ থাকা বর্ষাকে ঘিরে এবার ভিন্ন এক আলোচনার জন্ম দিলেন তিনি।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অনন্ত জলিল বলেন, বর্ষা হয়তো আজ হোক,কাল হোক পলিটিক্স (রাজনীতি) করবে দেখেন। সে নেত্রী হিসেবে খুব ভালো। তার এ্যাডমিনিস্ট্রেশন পাওয়ার খুব ভালো। সেই যখন গ্রামে যায় নিজের হাতে আট-নয় ঘণ্টা দাঁড়িয়ে সাহায্য করে। আমরা আছি না কয়েকজনকে দিয়ে দিলাম। তারপর চলে গেলাম সেইটা বর্ষা করে না।
তিনি আরও বলেন, স্কুলব্যাগে করে টাকা নিয়ে বর্ষা নিজ হাতে তা বিতরণ করে। টানা ছয়, সাত এমনকি আট ঘণ্টা পর্যন্ত দাঁড়িয়ে একাই এই কাজ করে যায়। তার অনেক ধৈর্য আছে। ইনশাআল্লাহ, সে পারবে।
২০১০ সাল থেকে নিজ প্রযোজনায় আধুনিক প্রযুক্তিনির্ভর সিনেমা নির্মাণ শুরু করেন অনন্ত জলিল। তার প্রায় প্রতিটি ছবিতেই নায়িকা ছিলেন বর্ষা। দেশীয় প্রযোজনার পাশাপাশি তুরস্ক ও আফগানিস্তানের সঙ্গে যৌথ প্রযোজনায়ও কাজ করেছেন এই তারকা জুটি।
আরও পড়ুন:
সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন আবারও পেছালো
‘প্রিন্স’ প্রমাণ করলো শুধু শাকিব খান হলেই হয় না, মসলাও লাগে
বর্তমানে তাদের অভিনীত ‘দ্য আপাই’ ও ‘নেত্রী: দ্য লিডার’ সিনেমা নির্মাণাধীন রয়েছে। হাতে থাকা অসমাপ্ত প্রকল্পগুলো শেষ করেই তারা স্থায়ীভাবে চলচ্চিত্র থেকে সরে দাঁড়াবেন। সর্বশেষ এই জুটিকে বড় পর্দায় দেখা গেছে ‘কিল হিম’ সিনেমায়।
এমআই/এমএমএফ