চুল রঙ করার প্রচারণায় নেমেছেন শাহরুখ
দীর্ঘ তিন বছর পর ‘পাঠান’ দিয়ে আবারো বড় পর্দায় ফিরছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। সিনেমার কর্মব্যস্ত শিডিউলের মাঝেই আবার বিজ্ঞাপনচিত্রে কাজ করছেন বলিউডের সব থেকে বড় এই তারকা।
দিন কয়েক আগেই ‘স্ট্র্যাক্স শ্যাম্পু হেয়ার কালার’ ব্র্যান্ডের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন কিং খান। ৫ এপ্রিল থেকে এর বিজ্ঞাপনের ক্যাম্পেইনে অংশ নিতেও দেখা গেছে তাকে।
নতুন এ বিজ্ঞাপন নিয়ে ভারতীয় গণমাধ্যমে আলাপকালে শাহরুখ বলেন, 'চুল সবসময়য় মানুষকে বাড়তি প্রেরণা জোগায়। আমি নিজেও হেয়ার কালার হিসেবে স্ট্র্যাক্স ব্যবহার করেছি। আমার কাছে সব মিলিয়ে দারুণ লেগেছে। আমি এই ব্র্যান্ডের সঙ্গে কাজ করতে পেরে দারুণ খুশি। তাদের এই সৃজনশীল কাজের প্রতি আমার সবসময় সহায়তা থাকবে।'
শাহরুখের নতুন বিজ্ঞাপন চিত্রটি পরিচালনা করেছিলেন ‘ডিয়ার জিন্দেগি’ সিনেমার পরিচালক গৌরী শিন্ডে। এখানে শাহরুখের সঙ্গে মডেল হিসেবে কাজ করছেন অভিনেত্রী সাক্ষী গুপ্ত।
প্রসঙ্গত, বিজ্ঞাপনের কাজ শেষে আবারো ‘পাঠান’ সিনেমার শুটিং কাজে যোগ দেবেন শাহরুখ। চলতি বছর রাজ কুমার হিরানি এবং এটলির দুটি সিনেমায় কাজ করার কথা রয়েছে তার।
এলএ/এএসএম
সর্বশেষ - বিনোদন
- ১ হাসপাতালে ছুটলেন জেরিন খান, কী হয়েছে নায়িকার
- ২ গ্র্যামি মনোনীত সালসা সংগীতের পথিকৃৎ উইলি কোলন আর নেই
- ৩ বিমানবন্দরে একসঙ্গে বিজয়-রাশমিকা, কবে হচ্ছে তাদের বিয়ে?
- ৪ প্রধানমন্ত্রীর নতুন নির্দেশের দিনে পিলখানা ট্রাজেডি নিয়ে সিনেমার ঘোষণা
- ৫ রাষ্ট্রযন্ত্রের কুনজরে পড়েছিলেন প্রতিবাদী থিয়েটার করা এই দম্পতি