ভিডিও ENG
  1. Home/
  2. বিনোদন

হাসপাতালে ছুটলেন জেরিন খান, কী হয়েছে নায়িকার

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ০৭:১০ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৬

বলিউড নায়িকা জেরিন খানের পরিবারে আবারও উদ্বেগের ছায়া নেমে এসেছে। তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় জানান, তার মা আবারও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এই কঠিন সময়ে তিনি অনুরাগীদের কাছে আবেগঘনভাবে প্রার্থনার আবেদন করেছেন।

জেরিনের ইনস্টাগ্রাম স্টোরিতে লেখা, “মা আবারও হাসপাতালে ভর্তি। দয়া করে আপনারা তার জন্য প্রার্থনা করুন।” বার্তার সঙ্গে একটি হাত জোড় করার ইমোজিও ব্যবহার করেছেন তিনি, যা তার মনের ব্যাকুলতাকে ফুটিয়ে তোলে। তবে কী কারণে অথবা কোন অসুস্থতার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে, তা এখন পর্যন্ত স্পষ্ট করেননি এ নায়িকা।

জেরিন খান এই পোস্ট মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। নেটিজেন এবং অনুরাগীরা কমেন্ট ও মেসেজে তার মায়ের দ্রুত আরোগ্য কামনা করতে শুরু করেন। অনেকেই লিখেছেন, “চিন্তা করবেন না, আমরা সবাই আপনার মায়ের জন্য প্রার্থনা করছি।” জেরিন বরাবরই তার মায়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের জন্য পরিচিত। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি বলেন, “আমার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা এবং শক্তি আমার মা। মা ছাড়া আমার জীবনের আর কিছুই গুরুত্বপূর্ণ নয়।”

গত বছরের অক্টোবরেও জেরিনের মা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। দীর্ঘ কয়েকদিন চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন তিনি। তবে কয়েক মাসের ব্যবধানে ফের শারীরিক অবস্থার অবনতি ঘটায় জারিন মানসিকভাবে উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, “যখন আমার মা অসুস্থ থাকেন, তখন আমার সব কাজ, ফিটনেস রুটিন-সবই থেমে যায়। বেঁচে থাকার অর্থ খুঁজে পাই না।”

আরও পড়ুন:
সত্যজিৎ ছাড়াও শংকরের গল্পে সিনেমা নির্মাণ করেছেন যারা 
হলিউডে পাড়ি জমানোর কারণ জানালেন প্রিয়াঙ্কা 

জেরিন খান বলিউডে অভিষেক করেছিলেন ‘বীর’ সিনেমার মাধ্যমে, সালমান খানের বিপরীতে। এরপর ‘হাউসফুল ২’, ‘হেট স্টোরি ৩’-এর মতো সিনেমায় কাজ করে নিজের জায়গা তৈরি করেছেন। তবে ব্যক্তিগত জীবন সবসময়ই তিনি প্রচারের আড়ালে রাখতে পছন্দ করেন। বর্তমানে মায়ের এই কঠিন সময়ে তিনি সমস্ত কাজ ফেলে শুধুই তার পাশে রয়েছেন। তবে এখনও পর্যন্ত হাসপাতালের বিস্তারিত কারণ জানা যায়নি।

এমএমএফ

আরও পড়ুন