বলিউডে চার তারকার ‘সূর্যবংশী’ মুক্তি পাচ্ছে দিওয়ালিতে
পরিচালক রোহিত শেট্টির বহু প্রতীক্ষিত ছবি ‘সূর্যবংশী’ সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে। করনো কারণে বার বার পিছিয়ে যাওয়ার পর পরিচালক রোহিত অবশেষে মুক্তির তারিখ জানিয়ে দিলেন। শনিবার রোহিত সামাজিক মাধ্যমে এই বছরের দিওয়ালিতেই মুক্তি পাবে অক্ষয় কুমার , রণবীর সিং, অজয় দেবগণ ও ক্যাটরিনা কাইফ অভিনীত ‘সূর্যবংশী’ সিনেমা।
করোনা কারণে গত বছর এই ছবির মুক্তি পিছিয়ে গিয়েছিল। ঠিক পুজোর আগে সিনেমা হল খুললেও, ‘সূর্যবংশী’র রিলিজ সম্ভব হয়নি। অনেকেই মনে করছিলেন হয়তো পরিচালক রোহিত শেট্টি ওটিটিতেই রিলিজ করাবেন এই ছবি। তবে রোহিত স্পষ্ট জানিয়ে ছিলেন, এই ছবির মুক্তি কোনওভাবেই ওটিটিতে নয়, সিনেমা হলেই মুক্তি পাবে। রীতিমতো জেদ নিয়েই বসে ছিলেন গোটা ছবির টিম।
তারপর চলতি বছরের এপ্রিল মাসের শেষের দিকে ছবিটি মুক্তি পাবে। তবে ফের করোনার জেরে সিনেমা হলে তালা পড়লো। ফের আটকে গেল এই ছবির মুক্তি। নতুন খবর অনুযায়ী, ২২ অক্টোবর থেকে মহারাষ্ট্রে খুলতে চলেছে সিনেমা হল। তাই এই সুযোগটা আর হাতছাড়া করতে চাইছেন না সূর্যবংশী টিম। তাই দিওয়ালির বক্স অফিসকে হাতের মুঠোয় নিতে চাইছেন রোহিত শেট্টি।
এমআই/এলএ/এমএম
আরও পড়ুন
সর্বশেষ - বিনোদন
- ১ ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে বিভ্রান্তি, ভুল স্বীকার করলেন অভিনেতা জয়
- ২ যে কারণে জয়া আহসানের স্মৃতিতে আজীবন বেঁচে থাকবেন রাহুল
- ৩ ‘বাহুবলী ২’ ছাড়িয়ে শীর্ষে ‘ধুরন্ধর ২’, ১১ দিনেই আয় ১ হাজার কোটি
- ৪ ‘এলাকার দুর্ভোগের কথা বলতে গা-মাথা সুন্দর হওয়া লাগে না’
- ৫ সেই ফাঁস হওয়া ভিডিও ও একাধিক নায়িকার সঙ্গে প্রেম নিয়ে যা বললেন রাজ