প্রথম দিনেই ব্যর্থ কঙ্গনার সিনেমা
বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। সম্প্রতি তিনি সিনেমা ছাড়াও আলোচনায় থাকেন তর্ক- বিতর্কর জন্য। তার মেগা বাজেট সিনেমা ‘ধাকড়’। সিনেমাটি মুক্তি পেয়েছে ২০ মে। অ্যাকশন প্যাকড থ্রিলার সিনেমাটি মুক্তির প্রথম দিনে ভালো আয় করতে পারেনি।
বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে সিনেমাটি। উদ্বোধনী দিনে আয় করেছে মাত্র ১ কোটি রুপি।
সিনেমাটি নিয়ে খুব আশাবাদী ছিলেন কঙ্গনার ভক্তরা। তবে সন্ধ্যা এবং রাতের শোগুলোতে নেই তেমন দর্শক। সমালোচকের রিভিউ নেতিবাচক এবং উদ্বোধনী দিনে দেখা মেলেনি পর্যাপ্ত দর্শকের।।
সিনেমাতে কঙ্গনার সঙ্গে ছিলেন অর্জুন রামপাল। এর পরিচালক রজনীশ ঘাই।
একই দিনে মুক্তি পায় কার্তিক আরিয়ানের ‘ভুল ভুলাইয়া ২’। সে ছবিটি ভালো যাচ্ছে। তবে পিছিয়ে গেল কঙ্গনার ‘ধাকড়’।
এলএ/এএসএম
আরও পড়ুন
সর্বশেষ - বিনোদন
- ১ লাশ হওয়ার চেয়ে ডিভোর্সি হওয়া ভালো, জাহের আলভীর কথিত প্রেমিকা তিথি
- ২ তানজিন তিশা-সামিয়া দ্বন্দ্বে যা বলছে অভিনয়শিল্পী সংঘ
- ৩ বিতর্কে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, বদলে যেতে পারে ২০২৩ সালের তালিকা
- ৪ তানজিন তিশার চড় খেয়ে ঝাপসা দেখছেন সামিয়া, মারধরের লিখিত অভিযোগ
- ৫ মুক্তির আগেই যুক্তরাষ্ট্রে বড় চমক দেখালো ‘ধুরন্ধর ২’