আবার মা হওয়ার গুঞ্জনের মাঝে এমন ছবি প্রকাশ করলেন আনুশকা
ছবি: আনুশকার ইনস্টাগ্রাম থেকে
বলিউড নায়িকা অনুশকা শর্মা দ্বিতীয়বার মা হচ্ছেন মা হচ্ছেন-এমন গুঞ্জন শোনা যাচ্ছিল কিছুদিন ধরে। বলা হচ্ছিল এই ঘটনা স্রেফ গুঞ্জন।
এ ঘটনাকে বলিউডের নতুন গুঞ্জন বলেছিলেন অনেকেই। তবে আনুশকা ও তার স্বামী বিরাট চুপ থাকাতে নানান ধরনের প্রশ্নের জন্ম নেয়।
আরও পড়ুন: ইনস্টাগ্রামে বিরাট-আনুশকার নতুন ছবিতে মুগ্ধ ভক্তরা
এদিকে সম্প্রতি আনুশকা সোশ্যাল মিডিয়ায় তার বেবি বাম্পের ছবি শেয়ার করে চমকে দিয়েছেন সবাইকে। তবে ক্যাপশন দেখে বোঝা যাচ্ছে, এ ছবি প্রথম সন্তান ভামিকার জন্মের আগের। তিনি আসলে একটি বিজ্ঞাপনের জন্য এ ছবিটি পোস্ট করেছেন।
View this post on Instagram
একটি বিশেষ ফোনের প্রতিষ্ঠানে হয়ে প্রচার করছেন অনুশকা। সেই ফোনটি আপগ্রেড করার জন্য পোস্ট লিখেছেন। তার আগের ফোন এবং এখনকার ফোনের ছবি দেওয়ার জন্য ভামিকার জন্মের আগের ছবিটি পোস্ট করেছেন। সেখানে তার হাতে পুরোনো ফোনটি দেখা যাচ্ছে।
আরও পড়ুন: বলিউডের কোন নায়িকার বিয়ের সাজ বেশি সুন্দর ছিল!
তবে সম্প্রতি বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তানের ম্যাচের ভিডিও ও ছবিতে নাকি অভিনেত্রীর বেবি বাম্প চোখে পড়েছে। এমনই দাবি করেছেন ভক্তরা। যদিও বিরাট বা অনুশকা, অথবা তাদের পরিবারের পক্ষ থেকে কেউ এ বিষয়ে কিছু বলেননি।
এমএমএফ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - বিনোদন
- ১ 'চক্র ২’ দিয়ে বাজিমাত, নতুন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত তৌসিফ
- ২ চার শিল্পীর কণ্ঠে বৈশাখের নতুন গান ‘মনে লয় আবার সেই দিনে ফিরিতাম’
- ৩ বিচ্ছেদের গুঞ্জনে তোলপাড়, মুখ খুলছেন না রণবীর-দীপিকা
- ৪ ‘মুজিব’ সিনেমার পারিশ্রমিক ও প্লট গুঞ্জন নিয়ে ব্যাখ্যা দিলেন শুভ
- ৫ কিংবদন্তিতুল্য সংগীতশিল্পী আশা ভোঁসলের শেষকৃত্য সম্পন্ন