মিস ইউনিভার্স হলেন মেক্সিকান সুন্দরী
করোনার জন্য গত বছর অনুষ্ঠিত হয়নি মিস ইউনিভার্সের আসর৷ তাই আগ্রহটা ছিলো এবার সবার দ্বিগুন৷ কে হবেন ইউনিভার্সের সেরা সুন্দরী।
গতকাল রোববার ফ্লোরিডার হলিউডে হার্ড রক হোটেল অ্যান্ড ক্যাসিনোতে বসেছিলো মিস ইউনিভার্সের ৬৯তম আসর।
এবার সেরা সুন্দরীর মুকুট জিতে নিয়েছেন ২৬ বছর বয়সী আন্দ্রে মেজা। তিনি পেছনে ফেলেছেন সারা বিশ্বের ৭০ জন প্রতিযোগীকে।
প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছেন মিস ব্রাজিল জুলিয়া গামা এবং তৃতীয় হয়েছেন মিস পেরু জ্যানিক মাসেতা দেল কাসিলো।
সারা দুনিয়ার নেটবাসীদের শুভেচ্ছায় ভাসছেন এই সুন্দরীরা৷
এলএ/এএসএম
সর্বশেষ - বিনোদন
- ১ বিমানবন্দরে একসঙ্গে বিজয়-রাশমিকা, কবে হচ্ছে তাদের বিয়ে?
- ২ প্রধানমন্ত্রীর নতুন নির্দেশের দিনে পিলখানা ট্রাজেডি নিয়ে সিনেমার ঘোষণা
- ৩ রাষ্ট্রযন্ত্রের কুনজরে পড়েছিলেন প্রতিবাদী থিয়েটার করা এই দম্পতি
- ৪ নায়ক-নায়িকার পর মারা গেলেন এবার নির্মাতাও
- ৫ ১৯ বছরের ছোট প্রেমিকের সঙ্গে আসলেই কি রোমাঞ্চে মজেছেন মালাইকা