ভিডিও ENG
  1. Home/
  2. বিনোদন

১৯ বছরের ছোট প্রেমিকের সঙ্গে আসলেই কি রোমাঞ্চে মজেছেন মালাইকা

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ০২:৫৯ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৬

মালাইকা অরোরার ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা নতুন নয়। তবে এবার সেই আলোচনায় যেন নতুন মাত্রা যোগ করেছে ইতালির রোম শহর থেকে ভেসে আসা একটি ছবি। যেখানে এক তরুণের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে দেখা গেছে এই অভিনেত্রীকে। আর সেই ছবিই এখন নেটদুনিয়ায় ভাইরাল।

সম্প্রতি ছুটি কাটাতে ইতালিতে গিয়েছিলেন মালাইকা। সেখানেই কালো ট্রেঞ্চ কোট, বাঁধা চুল আর নো-মেকআপ লুকে ধরা দেন তিনি। পাশে এক তরুণ-গালে গাল ঠেকিয়ে সেলফিতে বন্দি রোমান্টিক মুহূর্ত। যদিও ছবিটি তাদের পক্ষ থেকে প্রকাশ্যে আনা হয়নি, তবুও এক অনুরাগীর মাধ্যমে তা ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। এরপর থেকেই প্রশ্ন-১৯ বছরের ছোট এই তরুণই কি মালাইকার নতুন প্রেম?

বলিপাড়ার অন্দরমহল সূত্রে খবর, ওই তরুণের নাম হর্ষ মেহেতা। পেশায় হিরে ব্যবসায়ী, বয়স ৩৩। আর মালাইকার বয়স ৫২। বয়সের ব্যবধান ১৯ বছর হলেও, গত এক বছর ধরেই নাকি একে-অপরকে ডেট করছেন তারা।

চব্বিশ সালে অর্জুন কাপুর- এর সঙ্গে দূরত্ব বাড়ার পর থেকেই মালাইকার জীবনে নতুন কারও উপস্থিতির ইঙ্গিত মিলছিল। গত বছরের নভেম্বরে মুম্বাইয়ে এনরিক ইগলেসিয়াস- এর কনসার্টে রং মিলিয়ে পোশাকে হাজির হতে দেখা যায় মালাইকা ও হর্ষকে। তখন থেকেই শুরু হয় সম্পর্কের গুঞ্জন।

এবার প্রেমদিবস ঘিরে বিদেশ সফর এবং রোমের ঘনিষ্ঠ ছবি সেই জল্পনাকে আরও উসকে দিয়েছে। যদিও সম্পর্ক নিয়ে প্রকাশ্যে এখনো পর্যন্ত কিছুই বলেননি মালাইকা। বরাবরের মতোই ব্যক্তিগত জীবন নিয়ে নীরব থাকতেই পছন্দ করেন তিনি।

১৯ বছরের ছোট প্রেমিকের সঙ্গে আসলেই কি রোমাঞ্চে মজেছেন মালাইকা?রোমে আলোচিত প্রেমিকের সঙ্গে মালাইকা অরোরা। 

এদিকে সাবেক শ্বশুর সেলিম খান অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি- এমন সময় মালাইকার বিদেশ সফর নিয়ে কটাক্ষ ছুড়েছেন কেউ কেউ। তবে সমালোচনায় যে তিনি খুব একটা পাত্তা দেন না, তা আগেও প্রমাণ করেছেন ‘মুন্নি’।

আরও পড়ুন:
সত্যজিৎ ছাড়াও শংকরের গল্পে সিনেমা নির্মাণ করেছেন যারা 
হলিউডে পাড়ি জমানোর কারণ জানালেন প্রিয়াঙ্কা 

তাহলে কি সত্যিই ১৯ বছরের ছোট প্রেমিকের সঙ্গে নতুন রোমাঞ্চে মজেছেন মালাইকা? নাকি সবটাই গুঞ্জন? উত্তর সময়ই দেবে। তবে আপাতত রোমের সেই ‘লাখ টাকার ফ্রেম’ ই বলিপাড়ার হট টপিক।

এমএমএফ

আরও পড়ুন