ভিডিও ENG
  1. Home/
  2. বিনোদন

‘আমি ওনাকে যেমন বিশ্বাস করেছিলাম’, জামায়াতের আমিরের পোস্ট নিয়ে শাওন

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ০৪:৪৮ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০২৬

 

অভিনেত্রী ও সংগীতশিল্পী মেহের আফরোজ শাওন সামাজিক যোগাযোগমাধ্যমে বরাবরই সরব। সমসাময়িক নানা ইস্যু, বিশেষ করে রাজনৈতিক ও সামাজিক বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করতেই দেখা যায় তাকে। এবারও একটি ফেসবুক পোস্ট শেয়ার করে আলোচনার জন্ম দিলেন তিনি।

সম্প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের একটি পোস্ট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে কর্মজীবী নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হলে পরে তিনি দাবি করেন, তার সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল।

এই ঘটনাকে ঘিরেই নিজের ফেসবুক হ্যান্ডেলে পোস্টটি শেয়ার করেন মেহের আফরোজ শাওন। সঙ্গে লেখেন একটি ব্যঙ্গাত্মক মন্তব্য। শাওন লেখেন, কয়েক বছর আগে তার এক পরিচিত ভাবি সামাজিকমাধ্যমে ব্যক্তিগত কিছু ছবি ফাঁস হওয়ার পর সেগুলো মুছে দিয়ে দাবি করেছিলেন যে তার আইডি হ্যাক হয়েছিল। সেই ঘটনার উল্লেখ করে শাওন লেখেন, “আমি ওনাকে যেমন বিশ্বাস করেছিলাম, ইনাকেও তেমন বিশ্বাস করছি। প্লিজ প্লিজ! আপনারাও বিশ্বাস করেন।”

শাওনের এই মন্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। কেউ তার বক্তব্যকে ব্যঙ্গাত্মক প্রতিবাদ হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন-সংবেদনশীল বিষয় নিয়ে এমন মন্তব্য আরও বিতর্ক উসকে দিতে পারে।

আরও পড়ুন:
স্বামীকে দেখে হৃদয় কৃতজ্ঞ, আল্লাহর নিয়ামত বললেন ফারিয়া 
খারাপ সময়েই চেনা যায় আপনজন, যে কারণে বললেন নুসরাত ফারিয়া 

উল্লেখ্য, শাওন এর আগেও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে সরব হয়েছেন। ব্যক্তিগত মত প্রকাশে কখনো সরাসরি, কখনো ব্যঙ্গের আশ্রয় নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন এই অভিনেত্রী। তার সাম্প্রতিক পোস্টও সেই ধারাবাহিকতারই অংশ বলে মনে করছেন অনেকেই।

এমএমএফ

আরও পড়ুন