ভিডিও ENG
  1. Home/
  2. বিনোদন

রাজকে নিয়ে পরীমনির খোলামেলা বক্তব্য

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ০৬:৩৫ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০২৬

 

ঢাকাই সিনেমার আলোচিত তারকা দম্পতি পরীমনি ও শরিফুল রাজের বিচ্ছেদ হয়েছে প্রায় তিন বছর আগে। তবে তাদের সম্পর্ক ভাঙনের পেছনে তৃতীয় কোনো পক্ষের ভূমিকা ছিল কি না-এ প্রশ্ন ঘুরেফিরে এসেছে বারবার। অবশেষে সেই জল্পনা-কল্পনা নিয়ে মুখ খুললেন পরীমনি নিজেই।

সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলের পডকাস্ট অনুষ্ঠানে অংশ নিয়ে ব্যক্তিগত জীবন ও রাজের সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে খোলামেলা কথা বলেন এই অভিনেত্রী। সেখানে তৃতীয় পক্ষের বিষয়টি স্পষ্টভাবে নাকচ করেন তিনি।

পরীমণি বলেন, “তৃতীয় পক্ষের কোনো বিষয় নয়। কেবল বোঝাপড়ার পার্থক্যের কারণেই বিচ্ছেদ হয়েছে। সংসার টিকিয়ে রাখতে চেষ্টা যে করতে হয়, এটা তো সে (রাজ) জানেই না। কিংবা কারো চেষ্টাকে সমর্থন জানাতে হয়, সেটাও তো জানে না।”

বিনোদন অঙ্গনে তাদের সম্পর্ক নিয়ে ছড়িয়ে পড়া একটি প্রচলিত ধারণাকেও ভুল বলে উল্লেখ করেন তিনি। পরীমণি বলেন, “আমাদের ইন্ডাস্ট্রির মধ্যে একটা কথা ছড়িয়েছে-আমার জন্য সে নাকি বাচ্চার খোঁজ নিতে পারছে না। এটা খুবই ভুল একটা কথা।”

রাজের প্রতি নিজের প্রত্যাশার কথাও তুলে ধরেন এই অভিনেত্রী। তার ভাষ্য, “আমি চাই রাজ নিজের ওপর বিশ্বাস রাখুক। কাউকে না বলেই বুঝুক যে তার একটি সন্তান আছে এবং সেই দায়িত্ব নিজে থেকেই উপলব্ধি করুক।”

উল্লেখ্য, ২০২২ সালের জানুয়ারিতে পরীমনির মা হতে চলার খবর প্রকাশ্যে আনেন শরিফুল রাজ। একই সঙ্গে তাদের বিয়ের বিষয়টিও জানান তিনি। পরে পরীমনিও নিশ্চিত করেন যে সন্তানের বাবা রাজ। তাদের ভাষ্য অনুযায়ী, ২০২১ সালের ১৭ অক্টোবর পারিবারিক আয়োজনে বিয়ে হয় দুজনের। ২০২২ সালের ১০ আগস্ট জন্ম নেয় তাদের পুত্রসন্তান।

এরপর বিভিন্ন সময় মনোমালিন্য হলেও একাধিকবার তারা একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে রাজের ফেসবুক আইডি থেকে কয়েকজন অভিনেত্রীর ব্যক্তিগত মুহূর্তের ভিডিও প্রকাশের ঘটনা ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়। ওই ঘটনার পর দাম্পত্য জীবনে অশান্তি বাড়ে এবং আলাদা হয়ে যান তারা।

রাজকে নিয়ে পরীমনির খোলামেলা বক্তব্যপরীমনি ও শরিফুল রাজ। ছবি: সংগৃহীত

পরবর্তীতে দুজনই গণমাধ্যমে এসে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেন। সবকিছু মিলিয়ে ২০২৩ সালের শেষের দিকে আনুষ্ঠানিকভাবে তাদের বিচ্ছেদ কার্যকর হয়।

আরও পড়ুন:
স্বামীকে দেখে হৃদয় কৃতজ্ঞ, আল্লাহর নিয়ামত বললেন ফারিয়া 
খারাপ সময়েই চেনা যায় আপনজন, যে কারণে বললেন নুসরাত ফারিয়া 

প্রসঙ্গত, ব্যক্তিগত জীবনের টানাপোড়েনের মাঝেও কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন দুজনেই। পরীমণিকে সর্বশেষ দেখা গেছে ‘ফেলুবক্সী’ সিনেমায়। এছাড়া রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে নির্মিত ‘শাস্তি’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। মুক্তির অপেক্ষায় রয়েছে তার ‘গোলাপ’ ও ‘ডোডোর গল্প’।

অন্যদিকে শরিফুল রাজ অভিনয় করেছেন ঈদে মুক্তিপ্রাপ্ত ‘ইনসাফ’ সিনেমায়। সামনে রয়েছে ‘বনলতা এক্সপ্রেস’ ও ‘জীবন অপেরা’সহ আরও কয়েকটি চলচ্চিত্র।

এমএমএফ

আরও পড়ুন