ভিডিও ENG
  1. Home/
  2. বিনোদন

নেদারল্যান্ডসে বড় স্বীকৃতি পেলো মম-বাঁধনদের সিনেমা

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ১১:৪১ এএম, ০৭ ফেব্রুয়ারি ২০২৬

বাংলাদেশি সিনেমার জন্য এলো গর্বের এক ঐতিহাসিক অর্জন। নেদারল্যান্ডসের মর্যাদাপূর্ণ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যাম (আইএফএফআর)-এর ৫৫তম আসরে বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড জিতে নিয়েছে বাংলাদেশের সিনেমা ‘মাস্টার’।

রটারড্যাম থেকে পুরস্কারপ্রাপ্তির খবরটি নিশ্চিত করেছেন ছবিটির পরিচালক রেজওয়ান শাহরিয়ার সুমিত। আন্তর্জাতিক এই স্বীকৃতিকে বাংলাদেশের সমসাময়িক সিনেমার জন্য একটি বড় মাইলফলক হিসেবে দেখছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।

আরও পড়ুন
আবার মাতৃত্ব নিয়ে বুবলীর নরম জবাব
আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন, হেদায়েত দিন: ডিপজল

পুরস্কার ঘোষণার মুহূর্তটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন সিনেমাটির অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ফেসবুকে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, ‘মাস্টার’ ছবির নাম ঘোষণার সঙ্গে সঙ্গে উচ্ছ্বাসে ফেটে পড়ে পুরো টিম। ভিডিওটির ক্যাপশনে বাঁধন লেখেন, ‌‘আমরা বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড জিতলাম। অভিনন্দন পরিচালক ও পুরো টিমকে। বাংলাদেশের জন্য কী দারুণ একটি দিন!’

এ আনন্দঘন মুহূর্তের ছবি ও ভিডিও শেয়ার করেছেন সিনেমাটির আরেক অভিনেত্রী জাকিয়া বারী মম-ও। তিনি লেখেন, ‘আইএফএফআর-এর ৫৫তম আসরে বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড উইনার সিনেমা ‘মাস্টার’।’

সরকারি অনুদানে নির্মিত ‘মাস্টার’ সিনেমার গল্প আবর্তিত হয়েছে একটি উপজেলার স্থানীয় রাজনীতি, ক্ষমতার দ্বন্দ্ব ও সামাজিক টানাপোড়েনকে কেন্দ্র করে। সিনেমাটিতে আজমেরী হক বাঁধন ও জাকিয়া বারী মমের পাশাপাশি অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, ফজলুর রহমান বাবু, লুৎফর রহমান জর্জ, শরিফ সিরাজসহ আরও অনেকে।

আন্তর্জাতিক অঙ্গনে এই পুরস্কারপ্রাপ্তি বাংলাদেশের সিনেমার প্রতি নতুন করে বিশ্ববাসীর নজর টানবে বলে মনে করছেন চলচ্চিত্র বিশ্লেষকরা।

 

এলআইএ