ভিডিও ENG
  1. Home/
  2. বিনোদন

গানকে হারাম বলা দলটাও গানে গানে ভোট খুঁজছে: কুদ্দুস বয়াতি

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ০৪:২৪ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২৬

 

জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র একদিন বাকি। এখন চায়ের কাপের আড্ডা থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম-সবখানেই আলোচনার কেন্দ্রে নির্বাচন। এই ভোটের আমেজে সরব হয়েছেন জনপ্রিয় লোকসংগীতশিল্পী আবদুল কুদ্দুস বয়াতি।

সোমবার (৯ জানুয়ারি) রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট শেয়ার করেন তিনি। সেখানে গানের ভাষাতেই রাজনৈতিক কটাক্ষ ছুড়ে দেন এই শিল্পী। পোস্টে কুদ্দুস বয়াতি লেখেন,‘গানকে হারাম বলা দলটাও গানে গানে ভোট খুঁজছে।’

যদিও ওই পোস্টে তিনি কোনো রাজনৈতিক দলের নাম সরাসরি উল্লেখ করেননি, তবে তার বক্তব্য ঘিরে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। মুহূর্তের মধ্যেই গায়কের এই স্ট্যাটাস সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। মন্তব্যের ঘরে অনেক নেটিজেনই কুদ্দুস বয়াতির বক্তব্যের পক্ষে সমর্থন জানিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন।

এদিকে নির্মাতা শিহাব শাহীনও কুদ্দুস বয়াতির পোস্টটি শেয়ার করেন। ক্যাপশনে সংক্ষিপ্ত মন্তব্যে তিনি লেখেন, ‘হালাল গান।’

প্রসঙ্গত, আবদুল কুদ্দুস বয়াতি ১৯৯২ সালে প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের নির্মিত বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার প্রচারণামূলক গান ‘এই দিন, দিন না আরো দিন আছে’ গেয়ে ব্যাপক পরিচিতি পান। লোকসংগীতে তার স্বতন্ত্র কণ্ঠ ও ভঙ্গি তাকে এনে দেয় আলাদা জনপ্রিয়তা। তার বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার রাজীবপুর গ্রামে।

আরও পড়ুন:
স্ত্রী মৌসুমী ছিলেন নৌকার প্রার্থী, ওমর সানি ধানের শীষে 
নৌকার প্রার্থী নায়িকা শিমলা এখন ধানের শীষের প্রচারে, ট্রলের বন্যা 

নির্বাচনের সময় যত এগোচ্ছে, ততই যে রাজনীতি ও সংস্কৃতির মেলবন্ধন নতুন করে আলোচনায় আসছে-কুদ্দুস বয়াতির এই পোস্ট তারই আরেকটি উদাহরণ বলে মনে করছেন অনেকে।

এমএমএফ

আরও পড়ুন