সজল-সারিকার রোমান্সে ‘পাঁচফোড়ন’
সারিকা ও সজল
ভালোবাসা দিবস উপলক্ষে দর্শকদের জন্য বিশেষ আয়োজন নিয়ে আসছে এটিএন বাংলা। বরাবরের মতো এবারও ১৪ ফেব্রুয়ারি প্রচারিত হবে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘পাঁচফোড়ন’। প্রায় দুই যুগ ধরে বিশেষ দিবসে প্রচারিত হয়ে আসা এই অনুষ্ঠানটি এবারও সাজানো হয়েছে ভিন্ন স্বাদের নানা পরিবেশনায়।
এবারের আয়োজনে উঠে আসবে এক দম্পতির ভালোবাসা দিবস কাটানোর গল্প। বাইরে ঘোরাঘুরি নয়, নিজেদের ঘরেই ভালোবাসার মুহূর্তে ভরা দিন, এমন নানা ঘটনা ঘিরেই এগোবে মূল কাহিনি।
এতে স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন আবদুন নূর সজল ও সারিকা সাবরিন। গল্পের ফাঁকে থাকবে গান, নাচ, নাটিকা ও প্রতিবেদন।
আরও পড়ুন
গণভোটে ‘হ্যাঁ’ কেটে দিয়ে ‘না’ রাখলেন ন্যান্সি, ফেসবুকে তোলপাড়
ভোটের আগে শবনম ফারিয়ার প্রশ্ন, ‘ফাল্গুনে শাড়ি পরবো নাকি আবায়া?’
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ দুটি নতুন গান। কবির বকুলের কথায় একটি গানে কণ্ঠ দিয়েছেন আঁখি আলমগীর, সুর ও সংগীতায়োজন শওকত আলী ইমনের। আরেকটি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন কমল ও তানজিনা রুমা; গানটি লিখেছেন মনিরুজ্জামান পলাশ, সুর ও সংগীত পরিচালনা করেছেন নাভেদ পারভেজ। এছাড়া জনপ্রিয় ফোক গানের সঙ্গে বরিশালের স্থানীয় নৃত্যশিল্পীদের পরিবেশনায় থাকছে বিশেষ নৃত্য।
এবারের ‘পাঁচফোড়ন’-এ রয়েছে দুটি ব্যতিক্রমধর্মী প্রতিবেদনও। যশোরের বাঘারপাড়ার রস কাকা খ্যাত কাজী মাওলানা ফারুক হোসেনের খেজুরের রস ও ঐতিহ্য রক্ষার উদ্যোগ তুলে ধরা হবে এক প্রতিবেদনে। অন্যটিতে দেখা যাবে লোকালয়ে মানুষের সঙ্গে বসবাস করা এক শিয়ালের গল্প।
নানা আয়োজনে সাজানো ভালোবাসার বিশেষ এই অনুষ্ঠানটি ১৪ ফেব্রুয়ারি শনিবার রাত ৮টা ৫ মিনিটে প্রচারিত হবে এটিএন বাংলায়। অনুষ্ঠানটি নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।
এলআইএ