ভিডিও ENG
  1. Home/
  2. বিনোদন

‘সরকার যাতে স্বৈরাচার হয়ে উঠতে না পারে’, আরও যা বললেন বাঁধন

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ০৫:১৬ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সারা দেশে ভোটের উৎসব! সেই উৎসবে শামিল হয়েছেন শোবিজ তারকারাও। আজ দুপরে মিরপুরের ডেভেলপমেন্ট কমিটি (এমডিসি) মডেল স্কুল অ্যান্ড কলেজে ভোট দিয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ভোট শেষে তথ্য-সংস্কৃতি মন্ত্রণালয় নিয়ে নিজের প্রত্যাশার কথা জানান অভিনেত্রী।

নতুন সরকারের কাছে প্রত্যাশা কী? জানতে চাইলে জাগো নিউজকে তিনি বলেছেন, ‘আসলে একটা সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে যে সরকারই আসুক, সে বাংলাদেশের উন্নয়নের জন্য ভাববে। আমরা একটা সর্বনিরপেক্ষ, ধর্মান্ধতামুক্ত বাংলাদেশ চাই। যেখানে ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে যে কোন মানুষ তার নাগরিক অধিকার ভোগ করবে, তার স্বাধীনতা বুঝে পাবে। এখানে কারো ওপর কিছু চাপিয়ে দেওয়া হবে না।’

‘সরকার যাতে স্বৈরাচার হয়ে উঠতে না পারে’, আরও যা বললেন বাঁধনরটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাঁধন

তিনি আরও বলেন, ‘সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে আসা সরকার সবসময় একটা জবাবদিহিতামূলক অবস্থানে থাকবে। সরকার যাতে কোনভাবেই আবার স্বৈরাচার হয়ে উঠতে না পারে, সে ব্যাপারে সাধারণ জনগণকে সজাগ থাকতে হবে। সরকারকেও এ ব্যাপারে সচেতন থাকতে হবে। এটা মনে রাখা জরুরি যে, জনগণই সব ক্ষমতার উৎস এবং জনগণের কাছে তাদের জবাবদিহি করতে হবে।’

সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে নিজের প্রত্যাশার কথা জানিয়েছেন বাঁধন। জাগো নিউজকে তিনি বলেছেন, ‘আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক পরিবর্তন দরকার। আমি আশা করব, এবার যারা ক্ষমতায় আসবেন, তারা বিচক্ষণ কাউকে তথ্য মন্ত্রণালয় এবং সংস্কৃতি মন্ত্রণালয়ে বসাবেন, যারা আসলে আমাদের ইন্ডাস্ট্রির জন্য ভাবতে পারবে। আমাদের সিনেমা, নাটক এবং কাজ কিন্তু দিনে দিনে ভালোর দিকে যাচ্ছে। তবে সরকারি পৃষ্ঠপোষকতা আমরা ওইভাবে পাচ্ছি না। ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে, সরকার এদিকে নজর দেবে, সিনেমা হল তৈরির ব্যাপারে আরো উদ্যোগী হবে। আমাদের সিনেমায় পৃষ্ঠপোষকতা বাড়াবে এবং এই অঙ্গনের পেশাজীবীদের সম্মান নিশ্চিত করবে।’ বাঁধন মনে করেন, অভিনয়শিল্পীদের একটা রাষ্ট্রীয় স্বীকৃতি খুব জরুরি। তার দাবি, বেশিরভাগ ক্ষেত্রে এই পেশাকে ওই অর্থে ভালো চোখে দেখা হয় না।

রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনী হয়েছে বাঁধন অভিনীত ‘মাস্টার’

আরও পড়ুন:
আমার সব প্রযোজক আওয়ামী লীগের, তাই হাতে কাজ নেই : বাঁধন
দেশ-বিদেশ ঘুরতে প্রস্তুত বাঁধনের ‘মাস্টার’

নেদারল্যান্ডসের রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনী হয়েছে বাঁধন অভিনীত ‘মাস্টার’। রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালিত এ সিনেমা মর্যাদাপূর্ণ বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড জয় করেছে সেখানে। এই উৎসবে যোগ দিতে ‘মাস্টার’ টিমের সঙ্গে ইউরোপে গিয়েছিলেন বাঁধন। তবে ইউরোপ ঘোরার ইচ্ছা থাকলেও ভোট দেওয়ার জন্য গত ৯ তারিখে দেশে ফিরেছেন তিনি।

এমআই/আরএমডি

আরও পড়ুন