ভিডিও ENG
  1. Home/
  2. বিনোদন

বিজয়লগ্নে বিএনপি, প্রিন্স মাহমুদ স্মরণ করলেন খালেদা জিয়াকে

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ০৪:৪৫ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তাদের জোট। এই বিজয়কে ঘিরে রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি শোবিজ জগতেও দেখা গেছে উচ্ছ্বাস। অনেক তারকাই সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন জানিয়েছেন দলটিকে।

তবে গীতিকবি ও সুরকার প্রিন্স মাহমুদ বিএনপির বিজয়লগ্নে ভিন্ন আবেগে স্মরণ করেছেন বিএনপির চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ফেসবুক পোস্টে খালেদা জিয়ার একটি ছবি শেয়ার করেন তিনি। ছবির ক্যাপশনে লেখেন, “চলেছে ফুলের দল নীরব চরণে বরণে বরণে, শুধু তুমি নাই…”-যা মুহূর্তেই ভক্ত-অনুসারীদের মাঝে সাড়া ফেলে।

পোস্টটি প্রকাশের পর অল্প সময়ের মধ্যেই সেখানে জমা পড়ে অসংখ্য লাইক ও মন্তব্য। অনেকেই তার আবেগঘন বার্তার সঙ্গে একমত পোষণ করেন। একজন মন্তব্য করেন, “নেতার মৃত্যু হতে পারে, কিন্তু তার আদর্শ অমর। তবে সেই আদর্শ আগলে রাখার জন্য যোগ্য উত্তরসূরির অভাবই আসল শোক।”

আরেকজন লেখেন, “‘তুমি ধানের শীষের মিশে থাকা শহীদ জিয়ার স্বপন’-পাঠ্যবই থেকে শুরু করে দেশের বিভিন্ন স্থান থেকে জিয়ার নাম মুছে ফেলা গেলেও গান থেকে তাকে মুছে ফেলা সম্ভব হয়নি।” মন্তব্যে আরও উল্লেখ করা হয়, প্রিন্স মাহমুদের লেখা ও সুরে, শিল্পী জেমসের কণ্ঠে গানটি প্রজন্মের পর প্রজন্মে ছড়িয়ে পড়েছে।

বিএনপির বিজয়ের এই মুহূর্তে রাজনৈতিক আনন্দের পাশাপাশি স্মৃতিচারণ ও আবেগের মিশ্র প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয়েছে ভিন্ন এক আবহ।

প্রিন্স মাহমুদ ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত আলোচিত সিনেমা ‘প্রিয়তমা’র ‘ঈশ্বর’ গানটির সুরারোপের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পুরস্কারে ভূষিত হয়েছেন।

এমআই/এমএমএফ

আরও পড়ুন