ভিডিও ENG
  1. Home/
  2. বিনোদন

রাশমিকা মান্দানা ও কৃতি শ্যাননের নিষিদ্ধ রোমান্স!

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ০৫:২২ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২৬

ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা এবং কৃতি শ্যানন। দুজনকে এবার দেখা যাবে এক সিনেমায়। সেই সিনেমার গল্প রীতিমতো চমক জাগানিয়া। আশা করা হচ্ছে, দুই নায়িকার ভক্তরা একবারে চমক যাবেন। তাদের দেখা যাবে প্রেমের সম্পর্কে জড়িয়ে ধর্মীয় ও সামাজিকভাবে নিষিদ্ধ রোমান্সে মেতে উঠতে।

সম্প্রতি আলোচনায় এসেছে, তারা নতুন ছবি ‘ককটেল ২’-এ সমকামী দম্পতির চরিত্রে দেবেন।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে রাশমিকার বিয়ের ইস্যু নিয়ে তোলপাড় চলছে। তারমধ্যে ‘ককটেল ২’ ছবিতে কৃতির সঙ্গে তার সমকামী চরিত্রের অংশ বিশেষভাবে নজর কাড়বে। সিনেমার গল্পের প্রয়োজনে এই চরিত্রে দুজনের রোমান্স দেখানো হবে।

ছবিতে আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন শহিদ কাপুর। তিনি তৃতীয় ব্যক্তির ভূমিকা পালন করবেন দুই নায়িকার মধ্যে।

শেষ হওয়া শুটিং অনুসারে, ছবির একটি ফ্রেমে তিনজনকেই একসাথে দেখা গেছে।

পরিচালক হোমি আদাজানিয়াও ছবি প্রকাশ করেছেন। তবে কুলুপ এঁটে আছেন এবং পুরো গল্প এখনও গোপন রেখেছেন।

প্রস্তুতি অনুযায়ী, সবকিছু ঠিক থাকলে চলতি বছরের সেপ্টেম্বরে ‘ককটেল ২’ মুক্তি পাবে।

 

এলআইএ