ডিপজলের কাছে প্রকৃত ইবাদত কি
ডিপজল
বেশ কয়েক মাস ধরে প্রকাশ্য দেখা যায় না জনপ্রিয় খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলকে। তবে সোশ্যাল মিডিয়ায় তিনি নিয়মিত সক্রিয় থাকেন। বিভিন্ন সময়, ভিন্ন ভিন্ন পোস্ট করে ভক্তদের সঙ্গে সংযোগ রাখছেন ডিপজল।
আজ (২৪ ফেব্রুয়ারি) মঙ্গলবার দুপুরে ডিপজল ফেসবুকে পোস্ট করেন। সেখানে তিনি জানান, তার দৃষ্টিতে পকৃত ইবাদত কী? তিনি লিখেছেন, ‘রমজান আত্মশুদ্ধি, ধৈর্য ও দান-সদকার মাস। এই পবিত্র সময়ে অসহায়দের পাশে দাঁড়ানোই আমাদের প্রকৃত ইবাদত। রোজা, নামাজ আর দানের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করি।’
অভিনয়ে নিয়মিত না থাকলেও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন এই অভিনেতা। তবে সাম্প্রতিক সময়ে বিভিন্ন অনুষ্ঠান ও শোবিজ আয়োজনগুলোতে তাকে খুব একটা দেখা যাচ্ছে না।
দীর্ঘ চলচ্চিত্রজীবনে ডিপজল নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন শক্তিশালী অভিনেতা হিসেবে। ‘সতী কমলা’ সিনেমার মাধ্যমে প্রথম নায়কের ভূমিকায় অভিনয় করেন তিনি। এরপর ‘টাকার পাহাড়’, ‘হাবিলদার’, ‘ডাকাত’সহ বেশ কয়েকটি সিনেমায় নায়ক চরিত্রে দর্শকের সামনে হাজির হন।
পরবর্তীতে পরিচালক কাজী হায়াতেরর পরিচালনায় ‘তেজী’ সিনেমার মাধ্যমে প্রথমবার খল চরিত্রে অভিনয় করেন ডিপজল। এরপর একের পর এক ব্যবসাসফল সিনেমায় খলনায়কের চরিত্রে অভিনয় করে তিনি বাংলা চলচ্চিত্রে নিজের জন্য আলাদা একটি জায়গা তৈরি করেন। তার সংলাপ, উপস্থিতি ও অভিনয়শৈলী আজও দর্শকের কাছে স্মরণীয়।
বর্তমানে ডিপজল অভিনীত ও প্রযোজিত বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যক্রম নিয়েও তিনি সময় দিচ্ছেন বলে জানা গেছে।
এমআই/এলআইএ