ভিডিও ENG
  1. Home/
  2. বিনোদন

অস্কারে ফিরছে গভর্নরস বল, তারকারা খাবেন যেসব বিশেষ খাবার-পানীয়

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ০১:৩৬ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

হলিউডের সবচেয়ে আড়ম্বরপূর্ণ চলচ্চিত্র আসর অস্কার অ্যাওয়ার্ডস। এর আনুষ্ঠানিক উদযাপন ‘গভর্নরস বল’ এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১৫ মার্চ, রোববার অনুষ্ঠিত হবে ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস। মূল অনুষ্ঠান শেষ হওয়ার পরপরই তারকাদের বিশেষ মিলনমেলা গভর্নরস বলের ৬৭তম আসর বসবে।

অস্কার অনুষ্ঠানটি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহরের ডলবি থিয়েটার থেকে সরাসরি সম্প্রচার করা হবে এবিসি ও হুলু মাধ্যমে। বিশ্বের ২০০টিরও বেশি অঞ্চলে দর্শকরা এটি সরাসরি দেখতে পারবেন।

অস্কার কর্তৃপক্ষ, গভর্নরস বল অনুষ্ঠিত হবে ওভেশন হলিউড ভবনের শীর্ষ তলায় অবস্থিত রে ডলবি বলরুমে। প্রতিবছরের মতো এবারও সেখানে জড়ো হবেন পুরস্কারজয়ী ও মনোনীত তারকারা।

এতে টানা ৩২তম বছরের মতো খাবারের দায়িত্বে থাকছে খ্যাতিমান রাঁধুনি উলফগ্যাং পাকের প্রতিষ্ঠান। তার সঙ্গে মেনু তৈরি করেছেন এরিক ক্লেইন। মিষ্টান্ন ও পেস্ট্রির নকশায় থাকছেন গ্যারি লার্ডুইনাত ও কামেল গেশিদা।

পানীয় সহযোগী হিসেবে যুক্ত রয়েছে টেকিলা ডন হুলিও। এ নিয়ে নবমবারের মতো এই দায়িত্ব পাচ্ছে তারা। বিশেষ পানীয় তালিকা তৈরি করেছেন চার্লস জোলি ও লরেঞ্জো আন্টিনোরি। পাশাপাশি থাকবে অ্যালকোহলমুক্ত পানীয়ের ব্যবস্থাও।



এ ছাড়া টানা চতুর্থ বছরের মতো ক্লারেনডেল ও ডোমেইন ক্লারেন্স ডিলন থাকছে একমাত্র ওয়াইন সহযোগী হিসেবে।

অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস বিশ্বের অন্যতম প্রভাবশালী চলচ্চিত্র সংগঠন। ১১ হাজারের বেশি সদস্য নিয়ে প্রতিষ্ঠানটি প্রতি বছর চলচ্চিত্রে সৃজনশীল ও কারিগরি সাফল্যকে সম্মাননা জানায়। তাদের দাতব্য সহযোগী সংস্থা অ্যাকাডেমি ফাউন্ডেশন শিক্ষা, সংরক্ষণ ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করে। এর অংশ হিসেবে রয়েছে বিখ্যাত চলচ্চিত্র জাদুঘর অ্যাকাডেমি মিউজিয়াম অব মোশন পিকচার্স।

সব মিলিয়ে ১৫ মার্চের আয়োজন ঘিরে ইতিমধ্যেই হলিউডে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি ও উচ্ছ্বাস।

 

এলআইএ