যে কারণে একদিনে দুইবার বিয়ে করলেন রাশমিকা-বিজয়
রাশমিকা-বিজয়
দক্ষিণ ভারতের দুই সুপারস্টার রাশমিকা মান্দানা ও বিজয় দেবরকোন্ডা আজ ২৬ জানুয়ারি বিয়ে করছেন। জানা গেছে, একদিনে দুইবার বিয়ে সারলেন তারা। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, তাদেরকে দুই রাজ্যের রীতি মেনে সাতপাকে বাঁধা পড়তে হয়েছে।
বিজয় তেলুগু রাজ্য থেকে এবং রাশমিকা কর্নাটকের কোডাভা সম্প্রদায়ের। দুই রাজ্যের বিয়ের রীতি ভিন্ন হওয়ায় একদিনে দুইবার অনুষ্ঠানের আয়োজন করতে হয়েছে।
সকাল ৮টায় তেলুগু রীতিতে প্রথম বিয়ে সম্পন্ন হয়। অনুষ্ঠানে নারকেলের পানি দিয়ে অতিথিদের স্বাগত জানানো হয় এবং খাবার পরিবেশন করা হয় কলাপাতায়। বর-কনের পোশাকও দক্ষিণী রীতিতে সাজানো ছিল।
এরপর বিকেল ৪টায় কর্নাটক রীতিতে দ্বিতীয় বিয়ে সম্পন্ন হয়। এতে ছিল আরও কিছু স্থানীয় ঐতিহ্য ও আচার-অনুষ্ঠান।
উদয়পুর থেকে ৩০ কিলোমিটার দূরে এক প্রাসাদে বসেছে রাজকীয় বিয়ের আসর। আগামী ৪ মার্চ তাদের রিসেপশন অনুষ্ঠিত হবে, যেখানে দেখা যেতে পারে আল্লু অর্জুন, রামচরণ, রাজামৌলি, প্রভাস এবং বলিউডের খান-কাপুর ও বচ্চন পরিবারের নামিদামি তারকাদের।
রাশমিকা-বিজয় সামাজিক মাধ্যমে তাদের বিয়ের নাম দিয়েছেন ‘দ্য ওয়েডিং অফ বিরোশ’ এবং জানিয়েছেন, এই উৎসর্গ তাদের ভক্তদের প্রতি। দীর্ঘদিন ধরে দক্ষিণী চলচ্চিত্রের ভক্তরা তাদের নিয়ে গুঞ্জন শুনে আসছিলেন। অবশেষে আজ সেই প্রেম বাস্তবে রূপ পেলো।
এলআইএ