জিটিভিতে সামিয়ার অতিথি অমিতাভ ও চঞ্চল
ঈদুল ফিতরে জিটিভি প্রচার করছে সামিয়া আফরিনের উপস্থাপনায় ৭ দিনের বিশেষ বিরতিহীন তারকা আড্ডানুষ্ঠান ‘সেলিব্রেটি ফেস্ট’। অনুষ্ঠানের ষষ্ঠদিন আজ মঙ্গলবার (১২ জুলাই) সেখানে নির্মাতা অমিতাভ রেজাকে সঙ্গে নিয়ে উপস্থিত থাকবেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী।
সেলিব্রেটি ফেস্টে ঈদের ৭ম দিনের অতিথিরা উপস্থিত থেকে জীবনের নানা দিক নিয়ে কথা বলবেন। জানাবেন ঈদ নিয়ে বিভিন্ন স্মৃতি কথা। দর্শকদের জানাবেন তাদের বর্তমান ব্যস্ততা এবং ব্যক্তি জীবনের নানা গল্প।
দর্শক জানতে পারবেন তারকাদের অনেক না বলা কথা। জানাবেন তাদের নতুন সিনেমা ‘আয়নাবাজি’ নির্মাণের ও ভাবনার গল্পও।
সোহেল হাসানের প্রযোজনায় ‘সেলিব্রেটি ফেস্ট’ অনুষ্ঠানটি জিটিভির ঈদ আয়োজনে ঈদের ৬ষ্ঠ দিন রাত ৯টা ৩০মিনিটে প্রচার হবে।
এলএ/এবিএস
আরও পড়ুন
সর্বশেষ - বিনোদন
- ১ বিদ্যাকে দেখলেই পালাত অক্ষয়ের ছেলে, জানালেন কারণ
- ২ 'চক্র ২’ দিয়ে বাজিমাত, নতুন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত তৌসিফ
- ৩ চার শিল্পীর কণ্ঠে বৈশাখের নতুন গান ‘মনে লয় আবার সেই দিনে ফিরিতাম’
- ৪ বিচ্ছেদের গুঞ্জনে তোলপাড়, মুখ খুলছেন না রণবীর-দীপিকা
- ৫ ‘মুজিব’ সিনেমার পারিশ্রমিক ও প্লট গুঞ্জন নিয়ে ব্যাখ্যা দিলেন শুভ