ভিডিও ENG
  1. Home/
  2. বিনোদন

‘মাল দেওয়া’ জিল্লু এবার ‘খাইয়া দেবে’, শাকিবের পর সিয়ামের নির্দেশ

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ০৩:০৮ পিএম, ১৪ মার্চ ২০২৬

শাকিব খান অভিনীত ‘বরবাদ’ ছবিতে জিল্লু নামের একটি চরিত্রে অভিনয় করেছিলেন ভারতের অভিনেতা শ্যাম ভট্টাচার্য। ছবিতে জিল্লু ছিলো শাকিব অভিনীত চরিত্রটির সহযোগী। সেখানে শাকিবের মুখে ‘হেই জিল্লু মাল দে’ সংলাপটি তুমুল হিট হয়। এক সংলাপ দিয়েই রাতারাতি ভাইরাল হয়ে যান অভিনেতা শ্যাম।

এরপর পরিচালক মেহেদী হাসান হৃদয় শ্যামকে তার নতুন ছবি ‘রাক্ষস’-এও কাস্ট করেছেন। সেই খবর প্রকাশের পর থেকেই চলছিলো অপেক্ষা ‘রাক্ষস’ সিনেমায় কেমন চমক দেখান শ্যাম ভট্টাচার্য। সেই অপেক্ষার পালা শেষ হলো।

১৩ মার্চ মধ্যরাতে প্রকাশ হয়েছে ‘রাক্ষস’ ছবির ট্রেলার। সেখানে ভয়ংকর এক পাশবিক চরিত্রে ধরা দিয়ে নজর কেড়েছেন সিয়াম আহমেদ। আর তার সঙ্গে হাজির হয়ে চমক দেখিয়েছেন ‘বরবাদ’ ছবির জিল্লুরও। এখানেও তার চরিত্রের নাম একই। জানা গেল, পরিচালক ‘বরবাদ’ ইউনিভার্স তৈরি করবেন। তারই অংশ হিসেবে জিল্লুরকে হাজির করা হয়েছে ‘রাক্ষস’ ছবিতে।


‘রাক্ষস’ ছবিতে জিল্লুর অ্যাকশন দৃশ্য

এবার তাকে নিয়ে সিয়ামের মুখেও শোনা গেল সংলাপ। ছবিতে সিয়ামকে ফোনে ভিডিও কলে বলতে শোনা যায়, ‘হেই জিল্লু্‌, খাইয়া দে’। এরপরই প্রত্যাবর্তন ঘটে সেই জিল্লু খ্যাত অভিনেতা শ্যাম ভট্টাচার্যের। বলার অপেক্ষা রাখে না, এই সংলাপটিও সিনেমাপ্রেমীদের মনে ধরেছে।

এই সিনেমার মধ্য দিয়ে দর্শক সিয়ামকে একেবারেই নতুন এবং ভয়ংকর এক রূপে পেতে যাচ্ছেন। এর আগে পরিচালক মেহেদী হাসান হৃদয় জানিয়েছিলেন, তার আগের কাজ ‘বরবাদ’ সিনেমার চেয়েও তিন গুণ বেশি ভায়োলেন্স থাকছে ‘রাক্ষস’-এ। তিনি আশাবাদী যে দর্শক এই ভিন্নধর্মী উপস্থাপনকে ইতিবাচকভাবে গ্রহণ করবেন এবং একবার দেখার পর বারবার এটি দেখতে চাইবেন।

কিন্তু নির্মাতার আগের সিনেমা ‘বরবাদ’ এর জনপ্রিয় চরিত্র সেই ‘জিল্লু’কেও দেখা গেছে রাক্ষসের টিজারে। যেখানে

‘রাক্ষস’ সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক হতে যাচ্ছে কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জির। আজিম হারুন ও রিয়েল এনার্জি প্রোডাকশনের ব্যানারে নির্মিত এই সিনেমাটি আগামী ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে দর্শকদের এক ভিন্ন অভিজ্ঞতার স্বাদ দেবে বলে দর্শকেরা মনে করছেন।

 

এলআইএ