ভিডিও ENG
  1. Home/
  2. বিনোদন

সাত বছর পর টিভি পর্দায় বিপাশা হায়াত

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ০২:৪০ পিএম, ০৩ এপ্রিল ২০২৬

দীর্ঘ সাত বছর পর টেলিভিশনের পর্দায় ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী বিপাশা হায়াত। আগামী ৪ এপ্রিল, শনিবার রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন-এর পডকাস্ট শো ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-তে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। এটি তার অংশগ্রহণে প্রথম কোনো পডকাস্ট অনুষ্ঠান।

২০১৯ সাল থেকে যুক্তরাষ্ট্রে প্রবাস জীবনযাপন করছেন বিপাশা হায়াত। অভিনয় থেকে কিছুটা দূরে থাকলেও চিত্রকলার সঙ্গে তিনি নিয়মিতভাবে যুক্ত আছেন। পডকাস্টে অভিনয়ে ফেরা প্রসঙ্গে তিনি জানান, অভিনয় থেকে তিনি অবসর নেননি; বরং ক্যারিয়ারের এই পর্যায়ে তিনি এমন চরিত্রে কাজ করতে আগ্রহী, যেখানে নিজেকে ভেঙে গড়ে তোলার সুযোগ থাকবে এবং অভিনয়ের গভীর সাধনা করা যাবে।

সাত বছর পর টিভি পর্দায় বিপাশা হায়াত

আলোচনায় উঠে এসেছে তার নব্বইয়ের দশকের ক্যারিয়ার প্রসঙ্গও। তিনি জানান, সে সময় ‘কেয়ামত থেকে কেয়ামত’সহ বিভিন্ন বাণিজ্যিক চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন, এমনকি বলিউড থেকেও কাজের সুযোগ এসেছিল।

এছাড়া পথশিশুদের কল্যাণে কাজ করার আগ্রহের কথাও ব্যক্ত করেন এই অভিনেত্রী। তিনি বলেন, সুযোগ পেলেই তিনি সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে পথশিশুদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। পডকাস্টে এ বিষয়ে নিজের কিছু ভাবনাও তুলে ধরেছেন তিনি।

এমআই/জেআইএম