যে কারণে রকস্টার ব্রুস স্প্রিংস্টিনকে বয়কট করতে বললেন ট্রাম্প
যে কারণে রকস্টার ব্রুস স্প্রিংস্টিনকে বয়কট করতে বললেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন রক সংগীতশিল্পী ব্রুস স্প্রিংস্টিনের অনুষ্ঠান বয়কট করতে। ইমিগ্রেশন নীতি নিয়ে সমালোচনার জেরে এ মন্তব্য করেন তিনি।
ট্রাম্প বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক ক্ষুব্ধ পোস্টে বলেন, স্প্রিংস্টিনের শো অতিরিক্ত দামি এবং খারাপ। তিনি তার অনুসারীদেরকে এই গায়কের কনসার্ট থেকে দূরে থাকার আহ্বান জানান।
স্প্রিংস্টিন দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন নীতির সমালোচক হিসেবে পরিচিত। ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির বিরুদ্ধে তিনি একাধিকবার প্রকাশ্যে অবস্থান নিয়েছেন।
৭৯ বছর বয়সী ট্রাম্প তার পোস্টে স্প্রিংস্টিনকে ব্যক্তিগত আক্রমণ করে বলেন, তিনি একজন ‘শুকিয়ে যাওয়া’ ব্যক্তি এবং তার চেহারাও প্লাস্টিক সার্জারির জন্য দেখতে খারাপ।
স্প্রিংস্টিন যুক্তরাষ্ট্রের অন্যতম প্রভাবশালী রক তারকা হিসেবে পরিচিত। তিনি তার দীর্ঘ সংগীতজীবনে ২০টি গ্র্যামি পুরস্কার জিতেছেন এবং সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে প্রায়ই সরব থাকেন।
সম্প্রতি তিনি মিনিয়াপোলিসে আয়োজিত একটি ‘নো কিংস’ সমাবেশে অংশ নেন। সেখানে প্রায় দুই লাখ মানুষ উপস্থিত ছিলেন বলে আয়োজকদের দাবি।
এছাড়া জানুয়ারিতে প্রকাশিত তার একটি গানে ইমিগ্রেশন এজেন্টদের ‘কিং ট্রাম্পের ব্যক্তিগত বাহিনী’ হিসেবে উল্লেখ করা হয়, যা নিয়ে বিতর্ক তৈরি হয়।
এই ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গন ও বিনোদন জগতে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
এলআইএ