ভিডিও ENG
  1. Home/
  2. বিনোদন

সংগীতের পর এবার অভিনয়ে পা রাখলেন শেখ সাদী

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ০৫:৪১ পিএম, ০৭ এপ্রিল ২০২৬

‘ললনা’ গান দিয়ে আলোচনায় আসা তরুণ গায়ক শেখ সাদী এবার হাজির হচ্ছেন অভিনেতা হিসেবে। ‘শহরের নতুন অতিথি’ শিরোনামের একটি নাটকে অভিনয় করেছেন তিনি। তার বিপরীতে অভিনয় করেছেন সামিরা খান মাহি। নাটকটি পরিচালনা করেছেন গৌতম কৈরী।

পরিচালক জানিয়েছেন, ‘শহরের নতুন অতিথি’ নাটকটি বুধবার (৮ এপ্রিল) প্রচারে আসবে। দেখা যাবে ‘বিগ সিটি ড্রামা’ ইউটিউব চ্যানেলে। গান ছেড়ে হঠাৎ নাটকে কেন জানতে চাইলে সাদী বলেন, “অভিনয়ে আসার মূল কারণ আমার দর্শক। তারা আমার গানের ক্যারিয়ারের শুরু থেকেই চাইছে, যেন আমি অভিনয় করি। তাদের জন্যই এবার এই সিদ্ধান্ত নিলাম।”

অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে সাদী বলেন, “আমি ভেবেছিলাম অভিনয়টা সহজ, কিন্তু অভিনয় করতে গিয়ে মনে হয়েছে এখানে অভিজ্ঞতা এবং দৃঢ় মনোবলের একটা ব্যাপার আছে। যেটা না করলে লং রানে টেকা সম্ভব না। শুটিং সেটে গিয়ে একদম অচেনা পরিবেশে কাজ করতে হয়নি। পরিচালকসহ পুরো টিমটাও খুব সহযোগিতাপূর্ণ ছিল। তাই প্রথম কাজ হিসেবে বেশ স্বাচ্ছন্দ্যেই অভিনয়টা করতে পেরেছি।”

আরও পড়ুন:
শহীদ মিনারে ‘খনা’র শততম প্রদর্শনী ঘিরে দুই দিনের উৎসব 
অবশেষে চালু হচ্ছে নতুন স্টার সিনেপ্লেক্স 

নাটকটির দৃশ্যধারণ হয়েছে ঢাকার উত্তরা ও সাভারের গোলাপ গ্রামে। প্রায় দুই মাস আগে এর কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন পরিচালক।

মাহি বলেন, তারা অনেক পরিশ্রম করে কাজটি করেছেন। পুরো শীতের মধ্যে আমরা শুট করেছি। আশা করছি ‘শহরের নতুন অতিথি’ দর্শকের পছন্দ হবে।”

এমআই/এমএমএফ

আরও পড়ুন