৯০ বছরেও কনসার্ট করেছেন, নেচেছেন; প্রযুক্তিতেও সরব ছিলেন আধুনিক আশা
৯০ বছরেও কনসার্ট করেছেন, নেচেছেন; প্রযুক্তিতেও সরব ছিলেন আশা ভোঁসলে
ভারতীয় সংগীতজগতের কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে শুধু গানের জগতেই নয়, বয়সের শেষ প্রান্তেও ছিলেন সমানভাবে সক্রিয় ও আধুনিক। ৯২ বছর বয়সেও তিনি প্রমাণ করেছেন, প্রযুক্তি বা মঞ্চ, কোনো কিছুই তার গতিকে থামাতে পারেনি।
৯০ বছর বয়সেও দুবাইয়ে লাইভ কনসার্ট করে বিশ্বকে চমকে দেন তিনি। সেই সময় তিনি বলেছিলেন, ‘গানই আমার নিঃশ্বাস, গানের মাধ্যমেই আমি সব প্রতিকূলতা কাটিয়ে উঠি।’
বয়স ৯১ হলেও থেমে থাকেননি তিনি। গেল বছর জনপ্রিয় গান ‘তওবা তওবা’ গেয়ে এবং নাচের মুদ্রা করে তিনি আবারও আলোচনায় আসেন।
প্রযুক্তির দিক থেকেও ছিলেন সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলা একজন শিল্পী। সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিশাল উপস্থিতি ছিল। এক্সে ৪২ লাখ, ইনস্টাগ্রামে প্রায় ৭ লাখ ৬০ হাজার এবং ফেসবুকে প্রায় ৮ লাখ ৭০ হাজার অনুসারী ছিল তার।
কর্মজীবনের শেষ পর্যায়েও তিনি গান থেকে দূরে যাননি। ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত জ্যাকি শ্রফ অভিনীত ‘লাইফস গুড’ সিনেমায় তার শেষ হিন্দি গান শোনা যায়। এছাড়া প্রয়াত স্বামী আর ডি বর্মণকে স্মরণ করে ‘সাইয়াঁ বিনা’ শিরোনামে একটি সিঙ্গেল ট্র্যাকও প্রকাশ করেছিলেন তিনি।
সংগীত, মঞ্চ এবং প্রযুক্তি- সব জায়গাতেই সমান স্বাচ্ছন্দ্যে বিচরণ করা এই শিল্পী প্রমাণ করে গেছেন, বয়স কখনোই প্রতিভার সীমা নির্ধারণ করতে পারে না।
এলআইএ
টাইমলাইন
- ০৪:৩৭ পিএম, ১২ এপ্রিল ২০২৬ কত টাকা রেখে গেছেন আশা ভোঁসলে, জানলে চমকে যাবেন
- ০৪:১৯ পিএম, ১২ এপ্রিল ২০২৬ আশা ভোঁসলের মৃত্যুতে ভেঙে পড়েছেন রুনা লায়লা, করছেন যে আফসোস
- ০৩:৪৭ পিএম, ১২ এপ্রিল ২০২৬ কোথায় হবে আশা ভোঁসলের শেষকৃত্য, চলছে প্রস্তুতি
- ০৩:৩৬ পিএম, ১২ এপ্রিল ২০২৬ দুই স্বামী ও দুই সন্তানের মৃত্যু, বেদনার এক সমুদ্র পাড়ি দিলেন আশা
- ০৩:০৫ পিএম, ১২ এপ্রিল ২০২৬ ৯০ বছরেও কনসার্ট করেছেন, নেচেছেন; প্রযুক্তিতেও সরব ছিলেন আধুনিক আশা
- ০২:৩৬ পিএম, ১২ এপ্রিল ২০২৬ দিদির সঙ্গে দ্বন্দ্ব আবার দিদিই ছিলেন মায়ের মতো, লতা-আশার অজানা গল্প
- ০২:২০ পিএম, ১২ এপ্রিল ২০২৬ ৮৩ বছরে প্রায় ১৮টি ভাষায় গেয়েছেন, আশা ভোঁসলের গানের সংখ্যা কত
- ০১:৫০ পিএম, ১২ এপ্রিল ২০২৬ মাত্র ১৬ বছরে বিয়ে, দুইবার বিধবা; আশা ভোঁসলের জীবনের অজানা গল্প
- ০১:৩০ পিএম, ১২ এপ্রিল ২০২৬ মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে