ভিডিও ENG
  1. Home/
  2. বিনোদন

সংকটাপন্ন অবস্থায় নায়িকা মৌসুমীর মা, দোয়া চাইলেন ওমর সানী

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ০৩:১৩ পিএম, ১৩ এপ্রিল ২০২৬

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমীর মা গুরুতর অসুস্থ। তাকে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রীর স্বামী ও চিত্রনায়ক ওমর সানি।

সোমবার (১৩ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি শাশুড়ির জন্য সবার কাছে দোয়া চান। পোস্টে তিনি উল্লেখ করেন, তার শাশুড়ি বর্তমানে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

গণমাধ্যমকে দেওয়া এক প্রতিক্রিয়ায় ওমর সানী জানান, হঠাৎ অসুস্থ হয়ে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং তিনি অচেতন অবস্থায় রয়েছেন। এখনও বিস্তারিত চিকিৎসা-সংক্রান্ত তথ্য জানা যায়নি বলেও জানান তিনি।

জানা গেছে, দীর্ঘদিন ধরেই মৌসুমীর মা যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। এর আগে ২০২০ সালে করোনা মহামারির সময়ও তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সে সময় বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যার কারণে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে।

ওমর সানীর এই পোস্টের পর থেকেই ভক্ত-অনুরাগীরা সামাজিক মাধ্যমে মৌসুমীর মায়ের দ্রুত সুস্থতা কামনা করছেন।

 

এলআইএ