ভিডিও ENG
  1. Home/
  2. বিনোদন

কলকাতায় প্রথমবার একসঙ্গে মঞ্চে ‘মেঘদল’ ও ‘চন্দ্রবিন্দু’

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ০৫:৪৭ পিএম, ১৫ এপ্রিল ২০২৬

 

দুই বাংলার তরুণদের কাছে জনপ্রিয় ব্যান্ড ‘মেঘদল’ ও চন্দ্রবিন্দু’। ‘এক মঞ্চে প্রথমবারের মতো গান শোনাতে যাচ্ছে দল দুটি। ভারতের কলকাতায় বিশেষ একটি কনসার্টে হাজির হচ্ছে। এনমটাই জাগো নিউজকে জানিয়েছেন ‘মেঘদল’ ব্যান্ডটির ভোকাল শিবু কুমার শীল।

তিনি বলেন, ‘চন্দ্রবিন্দু আমাদের কাছে সবসময়ই এক অনন্য অনুপ্রেরণার নাম। তাদের সঙ্গে একই মঞ্চে গান গাওয়ার সুযোগ পাওয়া আমাদের জন্য ভীষণ সম্মানের। আমরা যখন সংগীতযাত্রা শুরু করি, তখন তাদের গানই গাইতাম মঞ্চে। সেই ভালোবাসা এখনো রয়ে গেছে। আজও মাঝে মাঝে তাদের গান গাই। তাই এই খবরটা শোনার পর আমাদের সবার ভেতরে এক ধরনের আনন্দ, গর্ব আর গভীর আবেগ কাজ করছে। সত্যিই বলতে আমাদের জন্য এক বিশেষ মুহূর্ত অপেক্ষা করছে।’

আয়োজক সূত্রে জানা গেছে, চলতি বছরে সেপ্টেম্বর মাসে ৫ তারিখে কলকাতায় মঞ্চে গান শোনাবেন। এখনো কোনো মঞ্চে গান শোবেন ঠিক হয়নি। তবে দুইদল গান গাইবে এইটা ঠিক হয়ছে।

‘এ হাওয়া’ ‘নেফারতিতি’, ‘আকাশ মেঘে ঢাকা’, ‘নির্বাণ’, ‘না বলা ফুল’, ‘তবু, শহুরে জোনাক’, ‘পাথুরে দেবী’ ও ‘এসো আমার শহরে’র মতো বেশকিছু জনপ্রিয় গান তাদের ঝুলিতে। বর্তমানে মঞ্চে সরব সময় পার করছে ব্যান্ড ‘মেঘদল’।

কলকাতায় প্রথমবার একসঙ্গে মঞ্চে ‘মেঘদল’ ও ‘চন্দ্রবিন্দু’

বর্তমানে ব্যান্ডটির লাইনআপে রয়েছেন- শিবু কুমার শীল (কথা, সুর, কণ্ঠ), মেজবাউর রহমান সুমন (কথা, সুর, কণ্ঠ), রাশিদ শরীফ শোয়েব (কণ্ঠ, সুর, গিটার), আমজাদ হোসেন (ড্রামস), এম জি কিবরিয়া (বেজ গিটার), তানভীর দাউদ রনি (কিবোর্ড) ও সৌরভ সরকার (বাঁশি, ক্লারিনেট, স্যাক্সোফোন)।

আরও পড়ুন:
‘ডিম-মাছ খেলেই মনে হচ্ছে প্রাণী হত্যা করছি’ 
‘মুজিব’ সিনেমার পারিশ্রমিক ও প্লট গুঞ্জন নিয়ে ব্যাখ্যা দিলেন শুভ 

এদিকে ‘ভিনদেশী তারা’ কিংবা ‘বন্ধু তোমায় এ গান শোনাব বিকেলবেলায়’ গানগুলো শুনেই নব্বইয়ের দশকের প্রজন্মের বেড়ে ওঠা। নয় নয় করে ৩৭ বছর ছুঁতে চলেছে গানের দল চন্দ্রবিন্দু।

এমআই/এমএমফ

আরও পড়ুন