সানি লিওনকে একি বললেন সাবন্ত!
নিজের প্রতিভা দিয়ে অনেক আগেই দর্শকদের মন জয় করেছেন তিনি। এছাড়া নৃত্যশৈলীর পাশাপাশি সোজাসাপ্টা উত্তর দেওয়ার ক্ষমতার জন্য বেশ পরিচিতিও রয়েছে রাখী সাবন্তের। এবার সেই রাখী তেলে বেগুনে জ্বলে উঠলেন সাবন্ত সানি লিওন সম্পর্কে এক প্রশ্নের উত্তরে। এমন মন্তব্য করে বসলেন যা কার্যত সানিকে অপমান করারই সামিল।
আসন্ন অ্যালবাম জান বিগডেলা-র শ্যুটিং চলাকালে সাংবাদিকদের সঙ্গে কথাবার্তা বলছিলেন সাবন্ত। এ সময় এক সাংবাদিক সানি লিওন সম্পর্কে প্রশ্ন করতেই রেগে যান রাখী।
প্রশ্নের জবাবে রাখী বলেন, বলিউড তো সানির প্রতি দরদ দেখাচ্ছে। ওকে অনেক জামাকাপড় পরিয়ে সভ্যভদ্র দেখানো হচ্ছে। আসলে আমরা তো সমাজসেবা করছি।
সানির সঙ্গে তুলনায় আপত্তির কথা জানিয়ে রাখী বলেন, নিজের প্রতিভা দিয়ে তিনি দর্শকদের মন জয় করেছেন। তাকে প্রাপ্তবয়স্কদের সিনেমা করতে হয়নি।
উল্লেখ্য, রাখী এর আগেও অন্য কয়েকজন অভিনেত্রীর বিরুদ্ধে কথা বলেছেন। এমনকি ক্যাটরিনা কাইফ ও বীণা মালিকের বিরুদ্ধেও।
আরএস/আরআইপি
সর্বশেষ - বিনোদন
- ১ 'চক্র ২’ দিয়ে বাজিমাত, নতুন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত তৌসিফ
- ২ চার শিল্পীর কণ্ঠে বৈশাখের নতুন গান ‘মনে লয় আবার সেই দিনে ফিরিতাম’
- ৩ বিচ্ছেদের গুঞ্জনে তোলপাড়, মুখ খুলছেন না রণবীর-দীপিকা
- ৪ ‘মুজিব’ সিনেমার পারিশ্রমিক ও প্লট গুঞ্জন নিয়ে ব্যাখ্যা দিলেন শুভ
- ৫ কিংবদন্তিতুল্য সংগীতশিল্পী আশা ভোঁসলের শেষকৃত্য সম্পন্ন