বাংলাদেশের ছবিতে সার্বিয়ান মডেল
রাজীবুল হোসেন নির্মিত দেশের প্রথম অ্যাডভেঞ্চার ছবি `হৃদয়ের রংধনু-লাইফ ইন রেইনবো` শিরোনামের ছবিতে অভিনয় করলেন সার্বিয়ান মডেল মিনা পেটকোভিচ। এছাড়াও একঝাঁক নতুন মুখ অভিনয় করেছেন ছবিটিতে।
রংধনু চোখের নায়িকা মিনা পেটকোভিচ জন্মগতভাবেই যার চোখের রং পাল্টে যায় প্রকৃতির রঙের সাথে। দুঃসাহসী এই নায়িকা চলচ্চিত্রের প্রয়োজনে শিখেছেন সার্ফিং, লাইফ জ্যাকেট ছাড়া করেছেন পেরা সেইলিং, গভীর সমুদ্রে অক্সিজেন মাস্ক নিয়ে করেছেন স্কুবা ড্রাইভিং। এই বিস্ময় নারী বাংলাদেশের চলচ্চিত্রকে নিয়ে গেছেন এক আন্তর্জাতিক পরিমণ্ডলে। এরই মাঝে ছবির ৯০ ভাগ শুটিং শেষ হয়েছে। হৃদয়ের রংধনু ছবির শুটিং শুরু হয় গেল বছর নভেম্বর মাসে।
ছবিটিতে মিনা ছাড়াও আরও অভিনয় করেছেন মুহতাসিন সজন, শামস কাদির, খিং সাই মং মারমাসহ আরও অনেকে। ছবির বাকি অংশের শুটিং খুব শিগ্রহি শুরু হবে বলে জানা গেছে। এছাড়াও ছবির ফাস্টলুক কয়েক দিনের মধ্যেই অনলাইনে প্রকাশিত হবে।
উল্লেখ্য, ছবিটির পরিচালক রাজীবুল হোসেন ২০০৬ সালে `বালুঘড়ি` নামে একটি ছবি নির্মাণ করেন। যেটি দেশীয় চলচ্চিত্রে প্রথম ডিজিটাল ফরমেটে নির্মিত চলচ্চিত্র।
এইচএন/আরআইপি
সর্বশেষ - বিনোদন
- ১ 'চক্র ২’ দিয়ে বাজিমাত, নতুন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত তৌসিফ
- ২ চার শিল্পীর কণ্ঠে বৈশাখের নতুন গান ‘মনে লয় আবার সেই দিনে ফিরিতাম’
- ৩ বিচ্ছেদের গুঞ্জনে তোলপাড়, মুখ খুলছেন না রণবীর-দীপিকা
- ৪ ‘মুজিব’ সিনেমার পারিশ্রমিক ও প্লট গুঞ্জন নিয়ে ব্যাখ্যা দিলেন শুভ
- ৫ কিংবদন্তিতুল্য সংগীতশিল্পী আশা ভোঁসলের শেষকৃত্য সম্পন্ন