শ্রদ্ধা কাপুরকে বয়কট করলেন ফটো সাংবাদিকরা
মিষ্টি মেয়ে শ্রদ্ধা কাপুরের উপর চটেছেন ফটো সাংবাদিকরা। সাংবাদিকরা জানিয়ে দিয়েছেন তারা আর অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের ছবি তুলবেন না। `এক ভিলেনে`র প্রমোশনে শ্রদ্ধা কাপুর ছাড়া বাকি টিমের ছবি তুলবেন, এই দাবিই জানালেন ফটোগ্রাফাররা।
এই দাবির কারণ হিসেবে তাঁরা জানিয়েছেন এর আগে শ্রদ্ধা কোনদিন মিডিয়ার সাথে খুব খারাপ ব্যবহার করেছিলেন, এমনকি ছবি তোলার জন্য বললে ছবিও তুলতে রাজি হননি। তাই মিডিয়া এইবার শ্রদ্ধাকে বাদ দিয়েই বাকি `এক ভিলেন` টিমের ছবি তুলবে বলে জানিয়ে দিয়েছে।
ছবির প্রমোশনে পরিচালক মোহিত সুরি, দুই অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা, রীতেশ দেশমুখ ও নায়িকা শ্রদ্ধা কাপুর আসার পরেও ছবি তুলতে রাজি না হওয়ার কারণ জিজ্ঞাসা করায় ফটো সাংবাদিকরা রীতেশ কে আলাদা ভাবে কথা বলার জন্য স্টেজ থেকে নেমে আসতে অনুরোধ করে। এরপর ফটোগ্রাফাররা রীতেশ দেশমুখকে আলাদাভাবে এই কথা বলায় তিনি এবং বাকি টিম ফটোগ্রাফারদের বোঝানোর চেষ্টা করলেও কোন লাভ হয়নি।
শেষপর্যন্ত শ্রদ্ধার চোখে জল এসে যায়, কিন্তু তাতেও মন গলেনি ফটোগ্রাফারদের। তাই বাধ্য হয়ে শ্রদ্ধা স্টেজ থেকে সরে দাঁড়ানোর পরে তবেই `এক ভিলেন` টিমের ছবি তোলে ফটো সাংবাদিকরা।
সর্বশেষ - বিনোদন
- ১ 'চক্র ২’ দিয়ে বাজিমাত, নতুন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত তৌসিফ
- ২ চার শিল্পীর কণ্ঠে বৈশাখের নতুন গান ‘মনে লয় আবার সেই দিনে ফিরিতাম’
- ৩ বিচ্ছেদের গুঞ্জনে তোলপাড়, মুখ খুলছেন না রণবীর-দীপিকা
- ৪ ‘মুজিব’ সিনেমার পারিশ্রমিক ও প্লট গুঞ্জন নিয়ে ব্যাখ্যা দিলেন শুভ
- ৫ কিংবদন্তিতুল্য সংগীতশিল্পী আশা ভোঁসলের শেষকৃত্য সম্পন্ন