‘পাওয়ার ভয়েস’ শিল্পীদের ‘পাওয়ার স্টোর’
‘লুকিয়ে নয় এবার গাও চুটিয়ে’ স্লোগান নিয়ে সংগীত প্রতিযোগিতার অনুষ্ঠান ‘পাওয়ার ভয়েস-২০১২’-এর বিজয়ী সজল-সহ শীর্ষ ১১ শিল্পীর মৌলিক গান নিয়ে বের হচ্ছে মিশ্র অ্যালবাম। নাম ‘পাওয়ার স্টোর’।
এ অ্যালবামে সজল ছাড়াও গেয়েছেন বেলী, রাজু, কর্নিয়া, ইভা, শামীম, সুকন্যা, হাসনা হেনা, রেশমি, আনিকা। সবার কণ্ঠে থাকছে একটি করে গান। থাকছে। গানগুলোর সুর ও সংগীতায়োজন করেছেন সোলস ব্যান্ডের কি-বোর্ড শিল্পী মাসুম। এতে মেলো, রক, ফিউশন, রক, সেমি ক্ল্যাসিক ধাঁচের গান থাকছে।’
‘পাওয়ার ভয়েস ২০১২’ প্রতিযোগিতার প্রকল্প পরিচালক তানভীর খান জানান, এরই মধ্যে সজল ও রেশমির গাওয়া গান নিয়ে তিনি ও সুবব্রত সরকার একটি করে মিউজিক ভিডিও তৈরি করছেন।
আসছে রোজার ঈদে একটি প্রযোজনা প্রতিষ্ঠান থেকে অ্যালবামটি বাজারে আসবে।
সর্বশেষ - বিনোদন
- ১ 'চক্র ২’ দিয়ে বাজিমাত, নতুন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত তৌসিফ
- ২ চার শিল্পীর কণ্ঠে বৈশাখের নতুন গান ‘মনে লয় আবার সেই দিনে ফিরিতাম’
- ৩ বিচ্ছেদের গুঞ্জনে তোলপাড়, মুখ খুলছেন না রণবীর-দীপিকা
- ৪ ‘মুজিব’ সিনেমার পারিশ্রমিক ও প্লট গুঞ্জন নিয়ে ব্যাখ্যা দিলেন শুভ
- ৫ কিংবদন্তিতুল্য সংগীতশিল্পী আশা ভোঁসলের শেষকৃত্য সম্পন্ন