প্রকাশ হলো বন্ধন ছবির টিজার
চলচ্চিত্র নির্মাতা অনন্য মামুন পরিচালিত ‘বন্ধন’ ছবির টিজার প্রকাশ হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায়। পাঁচ বন্ধুর ভালো লাগা, মন্দ ভালা ও আড়ালে চলে যাওয়ার গল্প নিয়ে নির্মিত হয়েছে ছবিটি।
টিজার প্রকাশের পর অনন্য মামুন জানিয়েছেন, বন্ধনের সব কাজ প্রায় শেষ। এখন সেন্সরে জমা দেয়ার প্রস্তুতি নিচ্ছি। আশা করছি জানুয়ারিতে মুক্তি দিতে পারব।
ছবিতে অভিনয় করেছেন শিপন, এমি, সাঞ্জু জন, স্পর্শিয়া ও মৌমিতা। আরো রয়েছেন মিশা সওদাগর। বন্ধন প্রযোজনা করেছে লাইভ টেকনোলজিস।
গেল বছর ডিসেম্বরে ছবির শুটিং হয়। রোমান্স, রোমাঞ্চ, বন্ধুত্ব আর তারুণ্যে উদ্দীপ্ত গল্পের ছবিটি দর্শকের মন ছুঁয়ে যাবে বলে প্রত্যাশা পরিচালক অনন্য মামুন।
এনই/জেডএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - বিনোদন
- ১ 'চক্র ২’ দিয়ে বাজিমাত, নতুন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত তৌসিফ
- ২ চার শিল্পীর কণ্ঠে বৈশাখের নতুন গান ‘মনে লয় আবার সেই দিনে ফিরিতাম’
- ৩ বিচ্ছেদের গুঞ্জনে তোলপাড়, মুখ খুলছেন না রণবীর-দীপিকা
- ৪ ‘মুজিব’ সিনেমার পারিশ্রমিক ও প্লট গুঞ্জন নিয়ে ব্যাখ্যা দিলেন শুভ
- ৫ কিংবদন্তিতুল্য সংগীতশিল্পী আশা ভোঁসলের শেষকৃত্য সম্পন্ন