ঈদে দূরবীনের নতুন অ্যালবাম
এবারের ঈদে দূরবীন এন্টারটেইনমেন্টের ব্যানারেই বাজারে আসছে দূরবীনের নতুন অ্যালবাম। নতুন এই অ্যালবামের নামকরণ `দূরবীন: ফোর পয়েন্ট জিরো ওয়ান`। তবে কেন এই ধরনের নামকরণ তা অবশ্যই জানা গেল না। এই ধারাবাহিকতাতেই তারা নিজেদের ব্যান্ড অ্যালবামের নামকরণ করছেন। অ্যালবামে গান লিখেছেন অনুরূপ আইচ, এসআই শহীদ, লতিফুল ইসলাম শিবলীসহ অনেকে।
দীর্ঘবিরতি নিয়ে নিজেদের এই দলীয় অ্যালবাম প্রকাশ প্রসঙ্গে দলনেতা শহীদ বলেন, `এবারের অ্যালবামে নতুন ধরনের সাউন্ড পাবে দর্শকেরা। এর ভেতরে টিভি লাইভে আমি এই অ্যালবামের বেশ ক`টি গানও গেয়েছি। এ সময়ের গীতিকারদের পাশাপাশি এই অ্যালবামে দুটি ফোক গানও থাকছে—একটি দূরবীন শাহের গান, অন্যটি লালন শাহের গান।
আরফিন রুমীর নারী কেলেঙ্কারির পর বহিষ্কার করার সিদ্ধান্ত নেয় দূরবীন দল। রুমী বহিষ্কারের পর নতুন অ্যালবামে তাই ভোকাল লাইনআপেও পরিবর্তন এসেছে।
শহীদ বলেন, `আমরা গানটাকে আত্মায় ধারণ করি বলেই এর সাথে সম্পৃক্ত থাকি। মানুষেরা আমাদের ভালোবাসা দেয়। তাই আমাদের চলাফেরা আচরণেও যেন সেই ভালোবাসার মর্যাদা রাখতে পারি সেই দোয়াই চাইব আমাদের শ্রোতাদের কাছে।`
সর্বশেষ - বিনোদন
- ১ 'চক্র ২’ দিয়ে বাজিমাত, নতুন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত তৌসিফ
- ২ চার শিল্পীর কণ্ঠে বৈশাখের নতুন গান ‘মনে লয় আবার সেই দিনে ফিরিতাম’
- ৩ বিচ্ছেদের গুঞ্জনে তোলপাড়, মুখ খুলছেন না রণবীর-দীপিকা
- ৪ ‘মুজিব’ সিনেমার পারিশ্রমিক ও প্লট গুঞ্জন নিয়ে ব্যাখ্যা দিলেন শুভ
- ৫ কিংবদন্তিতুল্য সংগীতশিল্পী আশা ভোঁসলের শেষকৃত্য সম্পন্ন